নির্বাচন বয়কটের হুমকি! লোকসভার আগে বিজেপি শাসিত রাজ্যে সিঁদুরে মেঘ
জলের দাবিতে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে লোকসভা ভোট বয়কটের হুমকি। পরিস্থিতির পরিবর্তন না করলে উত্তরাখণ্ডের পৌরি গড়োয়াল জেলার ৪০ টি গ্রামের মানুষ ২০১৯-এর লোকসভা ভোট বয়কটের হুমকি দিয়েছেন।
জলের দাবিতে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে লোকসভা ভোট বয়কটের হুমকি। পরিস্থিতির পরিবর্তন না করলে উত্তরাখণ্ডের পৌরি গড়োয়াল জেলার ৪০ টি গ্রামের মানুষ
২০১৯-এর লোকসভা ভোট বয়কটের হুমকি দিয়েছেন।

এরই মধ্যে জেলাশাসকের অফিসের বাইরে ধর্না দিয়েছেন নটব্লক থেকে যাওয়া বাসিন্দারা। খাবার জলের জন্য প্রকল্পের দাবি করেছেন তাঁরা।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পৌরি গড়োয়ালের জেলাশাসক সুশীল কুমার জানিয়েছেন, গ্রামবাসীরা তাদের এলাকায় খাবারের জলের জন্য পৃথক প্রকল্পের দাবি করেছেন। এই মুহুর্তে গ্রামবাসীদের রামকুণ্ড ড্রিঙ্কিং ওয়াটার স্কিমে রয়েছেন । কিন্তু তা চাহিদার পক্ষে যথেষ্ট নয় বলে দাবি করেছেন গ্রামবাসীরা। জেলা প্রশাসনের তরফে নভেম্বরে রাজ্য সরকারের কাছে নতুন প্রকল্পের রূপরেখা পাঠানো হয়েছে। অর্থের জন্যও অপেক্ষা করছেন তাঁরা। জানিয়েছেন জেলাশাসক।
বিক্ষোভে অংশ নেওয়া শিপাল সিং চৌহান নামে এক গ্রামবাসী বলেছেন, তাঁদের এলাকার বাসিন্দারা কয়েকমাস ধরে খাবারের জল পাচ্ছেন না। তাঁদের দাবি, রামকুণ্ড ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেমেরট ওপরেই কাজ করে, যথাসম্ভব আগে ব্যবস্থার জন্য।
জেলাপ্রশাসনের আধিকারিকরা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ দীর্ঘ সময় ধরে একই ধরনের আশ্বাস
দিয়ে আসছে প্রশাসন। এবার যদি দাবি না মানা হয়, তাহলে আসন্ন লোকসভা নির্বাচন বয়কটের হুমকি দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, পানীয় জল এবং প্রয়ঃপ্রণালী দফতরের মন্ত্রী প্রকাশ পন্থ মনে করেন নির্বাচন বয়কটের হুমকিই সরকারকে চাপ দেওয়ার বড় রাস্তা।
মন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের পরিবর্তিত রূপরেখা অনুযায়ী হিসেব চলছে। তবে তা প্রকল্পের মাথাপিছু খরচের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গ্রামবাসীরা এখনও জল পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। কিন্তু জলের চাপ সেখানে কম রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। প্রকল্পের কাজ ২০১৯-এর মার্চের মধ্যে শেষ হয়ে যাবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
ন্যাশনাল রুরাল ডিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম অনুযায়ী, এই ধরনের প্রকল্পের মাথাপিছু খরচ ২০ হাজার থেকে ২২ হাজারের মধ্যে।












Click it and Unblock the Notifications