যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত
আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে নতুন করে সক্রিয় হল ব্রিটেন। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরে ক্রমবর্ধমান সঙ্কট মোকাবিলায় এবার আলোচনার পথেই সমাধান খুঁজতে উদ্যোগী হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। এই লক্ষ্যে ভারত সহ প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে লন্ডন।
উল্লেখযোগ্যভাবে, ওয়াশিংটনের আহ্বান সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেয়নি ব্রিটেন। বরং সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার বার্তাই তুলে ধরছে তারা। সেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই বহুপাক্ষিক বৈঠকের ডাক।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, হরমুজ প্রণালী ইস্যুতে আলোচনায় অংশ নিতে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে ও বিদেশ সচিব ইতিমধ্যেই ওই বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন। পাশাপাশি তিনি জানান, ইরান সহ পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত। মূল লক্ষ্য ভারতীয় জাহাজগুলির নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা।
সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের জন্য এই প্রণালীর গুরুত্বও স্পষ্ট হয়েছে। এলপিজি, এলএনজি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য বহনকারী ভারতীয় জাহাজগুলি যাতে ঝুঁকিমুক্তভাবে চলাচল করতে পারে, সে দিকেই নজর দিল্লির। ইতিমধ্যেই কূটনৈতিক আলোচনার জেরে অন্তত ছ'টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ পার হতে পেরেছে বলে জানানো হয়েছে।
এদিকে, আমেরিকার সঙ্গে ইরান সংঘাত ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ব্রিটেনের সামরিক ভূমিকা নিয়ে কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন, হরমুজ়ে অবরোধে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে নিজেদের শক্তিতে পরিস্থিতি সামাল দিতে হবে। তাঁর এই মন্তব্যের পরেই লন্ডনের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২ মার্চ থেকে কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহণের অন্যতম প্রধান পথ। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। কুয়েত ও ইরাকের মতো তেল রপ্তানিকারক দেশগুলিও উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আশঙ্কা, দ্রুত সমাধান না হলে এপ্রিলেই বিশ্ব জুড়ে তীব্র জ্বালানি সঙ্কট দেখা দিতে পারে। এই জটিল পরিস্থিতিতে ভারত সব পক্ষের সঙ্গে সংলাপ বজায় রেখে শান্তিপূর্ণ সমাধানের দিকেই জোর দিচ্ছে, এমনটাই স্পষ্ট করেছে বিদেশ মন্ত্রক।
-
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী?











Click it and Unblock the Notifications