Dense Fog in Delhi: দৃশ্যমানতা একেবারে শূন্যে, একাধিক বিমান বাতিল, অস্বাভাবিক দেরিতে চলছে একাধিক ট্রেন

Dense Fog in Delhi: প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ গোটা উত্তর ভারত। শুধু তাই নয়, কুয়াশার এতটাই দাপট যে হাতের সামনে কিছু থাকলেও তা দেখা যাচ্ছে না। এক ধাক্কায় অনেকটাই নীচে নেমে গিয়েছে দৃশ্যমানতা। এর ফলে সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয় দিল্লির বিমান বন্দরের ওঠানামা।

শনিবার ভোরে রানওয়ে'তে দৃশ্যমানতা একেবারে শূন্যে পৌঁছে যায়। এর ফলে এখনও পর্যন্ত ৩০ টি বিমান বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৪০০ টি বিমান উড়তে দেরি হয়েছে বলে জানা যাচ্ছে। কুয়াশার কারনে (Dense Fog in Delhi) বিপর্যস্ত ট্রেন চলাচলও। একাধিক ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে বলে জানা যাচ্ছে।

Dense Fog in Delhi

Dense Fog in Delhi: জাঁকিয়ে ঠান্ডা সঙ্গে প্রবল কুয়াশা

দিল্লি-NCR সহ গোটা গোটা উত্তর ভারত জুড়ে একেবারে জাঁকিয়ে ঠান্ডা। বইছে শৈত প্রবাহ। এর সঙ্গেই দোসর কুয়াশা (Dense Fog in Delhi) । আজ শনিবার সকাল থেকে একেবারে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে দিল্লি, এনসিআর সহ বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে একাধিক রাজ্যের জন্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। কুয়াশা এবং ঠান্ডার জন্যেই এই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সময় সাধারণ মানুষকে সাবধানে চলাফেরার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।

Dense Fog in Delhi: একাধিক বিমান বাতিল

ইন্ডিয়া টিভির খবর অনুযায়ী, আজ শনিবার সকালে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা শূন্যে (Dense Fog in Delhi) নেমে যায়। যার ফলে বিমান পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হয়। বিমানবন্দর সূত্রে খবর, ৪০০ টি বিমান ওঠানামায় দেরি হয়েছে। বাতিল করা হয়েছে ৩০ টি বিমান। শুধু বিমানবন্দরেই নয়, দৃশ্যমানতা এতটাই কমে যায় যে দিল্লির রাস্তায় গাড়ি চালাতে সমস্যার মধ্যে পড়েন বহু মানুষ। ভোর বেলায় রীতিমত হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়।

Dense Fog in Delhi: দেরিতে চলছে একাধিক ট্রেন

দিল্লিতে ঘন কুয়াশার (Dense Fog in Delhi) কারণে ৪৯টি ট্রেন দেরিতে চলছে বলে জানা যাচ্ছে। বেশি র ভাগ ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা দেরিতে চলছে বলে জানা যাচ্ছে। কুয়াশার কারণে এখনও প[অরজন্ত ১০ টি ট্রেনের সময় রদবদল করা হয়েছে।

এই অবস্থায় দিল্লি সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আর তাতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+