No-Trust Motion: অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধী জোটকে 'ঘামন্দিয়া' খোঁচা! 'সেমিফাইনাল' জয়ে অভিনন্দন: মোদী

No-Trust Motion: জোট সদস্যদের একে অপরের প্রতি আস্থা পরীক্ষা করতেই তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেথে বিরোধীরা। সংসদে আনাস্থা প্রস্তাব নিয়ে এদিন এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপির সংসদীয় দলের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদী বিরোধী জোটকে ঘামন্দিয়া (অহংকার) বলেও আক্রমণ করেন। পাশাপাশি তিনি দিল্লি পরিষেবা বিল নিয়ে ভোটকে সেমিফাইনাল হিসেবে চিহ্নিত করে সেখানে জয়ের জন্য দলের রাজ্যসভার সাংসদদের অভিনন্দন জানিয়েছেন।

narendra modi

সূত্রের খবর অনুযায়ী কিছু বিরোধী সদস্য রাজ্যসভার ভোটাভুটিকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল বলে বর্ণনা করেছিলেন। সেই সূত্র ধরেই মোদী এদিন বিরোধীদের আক্রমণ করেন এবং নির্বাচনে বিজেপির সম্ভাবনা সম্পর্কে আস্থা প্রকাশ করেন।

প্রসঙ্গত সোমবার লোকসভার পরে রাজ্যসভাতেও দিল্লি পরিষেবা বিল পাশ হয়ে যায়। রাজ্যসভার বিলটির পক্ষে ১৩১ জন সাংসদের সমর্থন ছিল। আর বিরোধিতায় ছিল ১০১ জন সাংসদের সমর্থন। এই বিল পাশ হওয়ায় জাতীয় রাজধানীতে সরকারের আমলাতন্ত্রের ওপরে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আসবে।

ক্ষমতাসীন বিজেপি লোকসভায় অনাস্থা প্রস্তাবকে পরাজিত করার ব্যাপারে নিশ্চিত। কেননা লোকসভায় বিজেপি নিজেরাই সংখ্যাগরিষ্ঠ। ফলে মোদী দলের সাংসদদের ২০২৪-এর নির্বাচনের আগে শেষ বলে ছক্কা মারতে বলেছেন।

প্রধানমন্ত্রী মোদী ২০১৮ সালে তাঁর বক্তৃতার কথাও উল্লেখ করেছেন বিজেপি সাংসদদের সামনে। যেখানে তিনি ২০২৩ সালেও যে বিরোধীরা তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা আনবে তার উল্লেখ করেছিলেন।

বিরোধী দলগুলির প্রতি কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, সেইসব নেতারা সামাজিক ন্যায়ের করা বলেন। কিন্তু তারা পরিবারবাদী, তুষ্টি ও দুর্নীতিবাজ হওয়ার কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তিনি দুর্নীতি ও পরিবারবাদী ও তুষ্টির রাজনীতিকে ভারত ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+