No-Trust Motion: লোকসভায় অনাস্থা নিয়ে বিতর্ক ৮ অগাস্ট! প্রধানমন্ত্রী মোদীর জবাবি ভাষণ ১০-ই
No-Trust Motion: মণিপুরে হিংসা নিয়ে লোকসভায় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপরে বিতর্ক ৮ থেকে ১০ অগাস্টের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ অগাস্ট বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাব দেবেন বলে সূত্রের খবর। ২০১৪ সালে ক্ষমতার আসার পর থেকে এনিয়ে দ্বিতীয়বার সংসদে অনাস্থার মুখোমুখি হচ্ছে মোদী সরকার।
প্রসঙ্গত গত ২৬ জুলাই বিরোধী দলগুলির তরফে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অনাস্থা প্রস্তাব ( No-Trust Motion) উত্থাপন করেছিলেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৫০ জন সাংসদের প্রয়োজনীয় সমর্থন পাওয়ার পরে অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন। তারপরে অধ্যক্ষ জানিয়েছিলেন, সব দলের সঙ্গে আলোচনা করে অনাস্থা প্রস্তাবের ওপরে বিতর্কের তারিখ ঘোষণা করা হবে।

এরই মধ্যে বিরোধী ইন্ডিয়া-র সদস্য দলগুলির তরফে অধীর চৌধুরীর নেতৃত্বে ২১ জন সাংসদ দুদিন ধরে মণিপুরের হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। তাঁরা সেখানে কুকি ও মেইতেই ত্রাণ শিবিরও পরিদর্শন করেন। তারপর বিরোধী সাংসদরা সেখানে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন।
এবারের বর্ষাকালীন অধিবেশন শুরু হয় ২০ জুলাই। শুরুর দিন থেকেই লোকসভা ও রাজ্যসভা উত্তপ্ত ছিল মণিপুরের হিংসা ইস্যুতে। তার মধ্যেও সরকার একাধিক বিল পাশ করিয়েছে। গত ৩ মে মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন।
বিরোধী দলগুলি বর্ষাকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই সংসদে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করে আসছেন। অন্যদিকে সরকার বলেছে, তারা আলোচনার জন্য তৈরি। এব্যাপারে সরকারি তরফে বিরোধীদের অবস্থানের সমালোচনা করা হয়েছে।

বর্তমানে সংখ্যার নিরিখে মণিপুর নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ( No-Trust Motion) পরাজিত হতে বাধ্য। সেখানে বিরোধীদের যুক্তি হল, তারা মণিপুর ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে চায় এবং সংসদে প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে কথা বলতে বাধ্য করতেই এই পদক্ষেপ নিয়েছে।
২০১৪ সাল থেকে এনিয়ে দ্বিতীয়বার মোদী সরকার অনাস্থার ( No-Trust Motion) মুখোমুখি হচ্ছে। এর আগে ২০১৮ সালের ২০ জুলাই মোদী সরকার সংসদে অনাস্থার মুখোমুখি হয়। সেখানে প্রস্তাবের পক্ষে পড়েছিল ১২৬ ভোট আর বিপক্ষে পড়েছিল ৩২৫ ভোট।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications