হানিপ্রীতের ল্যাপটপ রহস্য, কোথায় গেল হিংসা ছড়ানোর ব্লুপ্রিন্ট, কারচুপি আইফোনেও
হানিপ্রীতের ল্যাপটপ রহস্য এখনও কাটল না, এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাঁর সেই ল্যাপটপ যাতে পাঁচকুলায় হিংসা ছড়ানোর ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল।
হানিপ্রীতের ল্যাপটপ রহস্য এখনও কাটল না। এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাঁর সেই ল্যাপটপ যাতে পাঁচকুলায় হিংসা ছড়ানোর ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। ২৬ অগাস্ট পালানোর আগে সেই ল্যাপটপ বিপাসনার হাতে দিয়ে যান হানিপ্রীত। কিন্তু সেই ল্যাপটপের খোঁজ এখনও পায়নি পুলিশ। এদিকে পুলিশের হাতে তুলে দেওয়া হানিপ্রীতের আইফোনেও বেশ কিছু তথ্য মুছে ফেলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ডেরা সাচা সৌদা হেডকোয়ার্টারে তল্লাশি চালানোর সময়েই একটি বস্তার ভেতর থেকে দুটি ল্যাপটপ উদ্ধার করে হরিয়ানা পুলিশ। বর্তমানে সেই দুটি ল্যাপটপ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। একইসঙ্গে ৬৪টি হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এই ল্যাপটপ ও হার্ড ডিস্কগুলির বেশিরভাগ তথ্যই মুছে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। আপাতত আইটি বিশেষজ্ঞরা সেই তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
তবে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে, রাম রহিম বেশ কয়েকটি রিয়েল এস্টেট সংস্থায় টাকা খাটিয়েছিল। এই সংস্থাগুলি বেশিরভাগই হরিয়ানা ও দিল্লির। এগুলির মধ্যে একটি সংস্থা হল জিরাকপুরের। এই সংস্থা ইতিমধ্যেই পুলিশের আতশকাচে। এই জিরাকপুরের সংস্থাই গত ২৫শে অগাস্ট ডেরা সমর্থকদের প্রচুর গাড়ির যোগান দিয়েছিল বলে জানা গিয়েছে।
সেই দুটি ল্যাপটপের একটি হানিপ্রীতের হতে পারে বলে পুলিশের অনুমান। তবে এবিষয়ে নিশ্চিত নয় পুলিশও। এদিক গত শুক্রবারই পুলিশের হাতে আইফোন তুলে দিয়েছেন হানিপ্রীত। কিন্তু এই ফোন হাতে পেয়েও খুব বেশি কিছু লাভ হচ্ছে না পুলিশের। ল্যাপটপের মতই এই ফোন থেকেও বহু তথ্য মুছে ফেলার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। গত ২৫ অগাস্ট পাঁচকুলা সহ গোটা রাজ্যে আগুন জ্বালাতে কীভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং পরিকল্পনামাফিক কীভাবে লোক মোতায়েন করা হয়েছিল, সেই তথ্য এখনও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications