Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বকেয়া কর নিয়ে লোকসভা নির্বাচনের সময় কী পদক্ষেপ? সুপ্রিম কোর্টে কংগ্রেসকে নিয়ে স্বস্তির বার্তা আয়কর বিভাগের

লোকসভা নির্বাচনের মুখে আয়কর নোটিশে জেরবার কংগ্রেস। রবিবারই জানা যায়, আয়কর বিভাগের তরফে বকেয়া কর নিয়ে কংগ্রেসকে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে। সেখানে ১৭৪৫ কোটি টাকার দাবি করা হয়েছে। আগে ছিল আরও ১৭০০ কোটি টাকার মতো। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্ষ করা হয়েছে ২০২৪-এর ২৪ জুলাই।

সোমবার দেশের সর্বোচ্চ আদালতে শুনানির সময় আয়কর বিভাগের তরফে আদালতে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের থেকে ১৭০০ কোটি টাকা পুনরুদ্ধার করা নিয়ে তারা কোনও কড়া পদক্ষেপ নেবে না। আয়কর বিভাগের তরফে এই বছরের জুনে পরবর্তী শুনানির জন্য আবেদন করা হয়। অর্থাৎ আয়কর বিভাগের তরফে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোনও রাজনৈতিক দলের জন্য বাধা এড়াতে নিজেদের প্রতিশ্রুতির ওপরে জোর দিয়েছে।

supreme court income tax

আয়কর বিভাগের তরফে অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ বছরের জন্য আয়কর বিভাগের তরফে ১৭৪৫ কোটি টাকা দাবি করা হয়েছিল। এক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৪-১৫-র জন্য ৬৬৩ কোটি, ২০২৫-১৬-র জন্য ৬৬৪ কোটি এবং ২০১৬-১৭-র জন্য প্রায় ৪১৭ কোটি টাকা দাবি করা হয়। আগেকার এবং এই নোটিশ মিলিয়ে আয়কর বিভাগ কংগ্রেসের কাছে দাবি করেছে মোট ৩৫৬৭ কোটি টাকা।

সূত্রের আরও খবর, আয়কর তল্লাশিতে তদন্তকারী সংস্থা কংগ্রেসের কিছু নেতার থেকে বাজেয়াপ্ত করা ডায়েরিতে থাকা থার্ড পার্টি এন্ট্রির জন্যও কংগ্রেসের ওপরে কর ধার্য করা হয়েছে।

শুক্রবার কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, তারা আয়কর বিভাগ থেকে ১,৮২৩ কোটি টাকার নোটিশ পেয়েছে। আয়কর বিভাগ আগেকার বছরগুলির জন্য করের দাবি হিসেবে কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই ১৩৫ কোটি টাকা তুলে নিয়েছে। কংগ্রেস এই ১৩৫ কোটি টাকা দাবি করে ইতিমধ্যেই আদালতে আবেদন করে। যা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়।

অন্যদিকে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, বিজেপির নেতাদের নামের পাশে একইরকমভাবে তৃতীয়পক্ষের এন্ট্রিগুলির ওপরে কোনও কর আরোপ করা হয়নি। তারা আরও অভিযোগ করেছে, লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রধান বিরোধী দলকে আর্থিকভাবে পঙ্গু করার লক্ষ্য নিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+