প্রশান্তের বক্তব্য ব্যক্তিগত ধারণা, বিজেপিকে সমর্থন নয়, অনড় কেজরিওয়াল

প্রশান্তের বক্তব্য ব্যক্তিগত ধারণা, বিজেপিকে সমর্থন নয়, অনড় কেজরিওয়াল
নয়াদিল্লি, ১০ অক্টোবর : অরবিন্দ কেজরিওয়াল : বিজেপিকে সমর্থন নয়।
প্রশান্ত ভূষণ : (১৮০ ডিগ্রি ঘুরে) বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থন।
অরবিন্দ কেজরিওয়াল : (ভূষণের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে)বিজেপিকে সমর্থন নয়। (অর্থাৎ নিজের বক্তব্য থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে নিজের পুরনো অবস্থানেই অনড় রইলেন কেজরিওয়াল।)

প্রশান্ত যা বলেছে তা নেহাতই ওর ব্যক্তিগত কথা,কোনও সমর্থনের প্রশ্নই নেই:কেজরিওয়াল

দিল্লিকে সরকার গঠনের ক্ষেত্রে আম আদমি পার্টির কোন পথে চলবে তা নিয়ে গতকাল থেকে ছিল জল্পনা। ছিল দলের আভ্যন্তরীণ মতভেদও। অরবিন্দ কেজরিয়ালের 'বিজেপিকে সমর্থন নয়' বক্তব্যের ২৪ ঘণ্টার পার হওয়ার আগেই দলের অন্য নেতা প্রশান্ত ভূষণ অবশ্য বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থনের কথা জানিয়ে খবরের শীর্ষে চলে এসেছিলেন। কিন্তু সেই যাবতীয় জল্পনা কল্পনা মিটিয়ে অরবিন্দ কেজরিওয়াল শেষমেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলেন বিজেপির সঙ্গে জোট নয়। প্রশান্ত ভূষণের বক্তব্যকেও 'ওর ব্যক্তিগত ধারণা' বলে ব্যাখ্যা করলেন কেজরিওয়াল।

এদিকে বিজেপিও ঘোষণা করে দিয়েছে তাদের কাছে সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যা না থাকায় তারা বিরোধী আসনেই বসবে। প্রত্যাশামতই বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন হর্ষবর্ধন। এখন যা পরিস্থিতি তাতে দিল্লিতে ফের ভোট হতে পারে। আম আদমি পার্টিও জানিয়ে দিয়েছে তারা ফের ভোটের জন্য প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+