করোনার তৃতীয় স্রোতে যে শিশুরাই গুরুতর আক্রান্ত হবে এমন ইঙ্গিত নেই, জানাল কেন্দ্র

এই প্রশ্ন অনেকেই করেছেন এযাবৎকালে ,যে করোনার তৃতীয় ওয়েভ শুধু কেন শিশুদের ওপরেই আছড়ে পড়বে? এর উত্তর দিতে গিয়ে 'ওয়ান ইন্ডিয়া বাংলা'র এক অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান যে এমন কোনও ইঙ্গিতই নেই যে তৃতীয় ওয়েভে শুধুমাত্র করোনার টার্গেটে শিশুরাই থাকবে। এরপর এদিন এই বিষয়ে বক্তব্য় রাখে কেন্দ্র।

দিল্লিতে আতঙ্ক অব্যাহত

দিল্লিতে আতঙ্ক অব্যাহত

এদিকে, পাঞ্জাবে ১৮২ জন গর্ভবতী মহিলা গত ৪ দিনে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্য়দিকে, ৪০ জন শিশু দিল্লির বুকে করোনার প্রবল দংশনে ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে বলে খবর। তারা সকলেই হাসপাতালে ভর্তি। এমন অবস্থায় কোভিডের তৃতীয় স্রোত নিয়ে বড় বার্তা দিল কেন্দ্র।

চিকিৎসক গুলেরিয়া কী বলছেন?

চিকিৎসক গুলেরিয়া কী বলছেন?

'এটা বলা হচ্ছে যে শিশুরাই কোভিডরে তৃতীয় স্রোতের কবলে পড়বে, তবে পেডিয়াট্রিকস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই সমস্ত বিষয় কোনও তথ্যের ওপর ভিত্তি করে বলা হচ্ছে না। ' এই বক্তব্য রেখেই চিকিৎসক গুলেরিয়া জানান, এই স্রোত সম্ভবত শিশুদের ওপর প্রভাব বিস্তার করবে না। ফলে এটা নিয়ে ভয়ের কিছু নেই।

ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে

ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে

কোভিড থেকে সেরে ওঠা রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসের শিকার হচ্ছেন সারা দেশে। এই মহামারী ৮ হাজারের অঙ্ককে ছাড়িয়ে গিয়েছে। এদিকে, চিকিৎক রণদীপ গুলেরিয়া বলছেন, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম,তাঁরাই এই রোগের শিকার হচ্ছেন। তিনি জানান, ফুসফুস আর অন্ত্রে খুব কমনই এই ফাঙ্গাসের প্রকোপ দেখা যাচ্ছে।

শিশুদের ভ্যাকসিন ট্রায়াল শুরু

শিশুদের ভ্যাকসিন ট্রায়াল শুরু

এদিকে, ভারত বায়োটেক দেশ শিশুদের ভ্যাকসিন ট্রায়াল চালুর ছাড়পত্র পেয়েছে। ২ থেকে ১৮ বছরের মধ্যে বয়সীদের উপর এই ট্রায়াল হবে। ফলে জুন থেকে এই পেডিয়াট্রিক ট্রায়াল শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+