স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ নয় সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। আজ শুক্রবার দীর্ঘক্ষণ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি।
তবে ক্ষতিপূরণ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লাখ টাকা জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট। সেই বিপুল পরিমাণ টাকা দেওয়ার উপর স্থগিতাদেশ এদিন দিয়েছে শীর্ষ আদালত। ফলে এখনই সেই টাকা তাঁকে জমা দিতে হবে না বলেই জানা গিয়েছে।

তবে আগামী ১০ জুলাই এই সংক্রান্ত মামলার ফের শুনানি হবে। সেদিন মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। কুন্তল ঘোষ চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
যেখানে গ্রেফতারির আশঙ্কা জানিয়ে এই সংক্রান্ত মামলার শুনানি দ্রুত করার আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত। তবে আজ শুক্রবার এই মামলার জন্যে সময় দেওয়া হয়েছিল। সেই মতো মামলার শুনানি হয়। কার্যত মামলার দীর্ঘ শুনানির পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ দিল না।
যদিও ক্ষতিপূরণ হিসাবে যে টাকা দেওয়ার কথা ছিল তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যদিও এর আগে শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছিলেন মনু সিঙ্ঘভি। বলে রাখা প্রয়োজন, কুন্তল চিঠি মামলায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। প্রায় ৯ ঘন্টা ধরে জেরা করা হয়। দীর্ঘ শুনানিতে নিয়োগ দুর্নীতির একাধিক প্রশ্ন করা হয়।
মামলার শুনানিতে এই বিষয়টিকে তুলে ধরে আইনজীবী মনু সিঙ্ঘভি স্পষ্ট অভিযোগ করেছিলেন যে, "পরের বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে"। ফলে মামলার জরুরি শুনানির আবেদন জানানো হয়। যদিও তা খারিজ হয়ে যায়।

বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে। বলেন, জিজ্ঞাসাবাদে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। আর এরপর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
আর এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার নির্দেশ দেয়। যদিও এই নির্দেশকে চালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলা ফের কলকাতা হাইকোর্টের বেঞ্চে শুনানি হয়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার কথা জানায়।












Click it and Unblock the Notifications