আমি NCP-তেই আছি! সমস্ত জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা অজিত পাওয়ারের
Maharashtra Politics: বিদ্রোহ এনসিপিতে! বিদ্রোহী হয়ে উঠেছেন অজিত পাওয়ার (Ajit Pawar)। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে ৩০ জন বিরোধী বিধায়ক বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্রে।
যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন অজিত পাওয়ার। এক বার্তায় পাওয়ার জানিয়েছেন, তাঁকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা সবটাই ভিত্তিহীন। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এমনকি কোনও বিধায়কের স্বাক্ষর পর্যন্ত নেননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অজিত পাওয়ার।

সবাই এনসিপিতে রয়েছে এবং আগামিদিনেই থাকবে। এবং নিজেও এনসিপিতেই আছেন বলে জানিয়েছেন। তবে এলাকার কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বিধায়করা আসতেই পারেন বলে জানিয়েছেন অজিত। আর এর পিছনে অন্য কোনও কারণে নেই বলেও দাবি করেছেন তিনি।
এনসিপি নেতার আরও দাবি, এহেন খবরে কর্মীদের মধ্যে সংশয় তৈরি হয়। তবে শরদ পাওয়ারের নেতৃত্বে আমরা সবাই এক রয়েছি বলেও জানিয়েছেন পাওয়ার। তবে এহেন খবর জেনে বুঝেই ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু থেকে নজর ঘোরাতেই এহেন খবর ছড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন এই নেতা। তবে মহারাষ্ট্রে রাজনীতিতে অজিত পাওয়ারের দলবদলের জল্পনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
No truth in the rumours spread about me: Ajit Pawar, LoP Maharashtra Assembly & NCP leader dismisses rumours about his leaving NCP pic.twitter.com/SqwW5joV9V
— ANI (@ANI) April 18, 2023
শুধু তিনিই নয়, অজিতের দলবদল সম্ভাবনা ও এনসিপিতে ভাঙন জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। শারদ পাওয়ার বলেন, এনসিপি বিধায়করা বিজেপিতে যোগ দেবেন না। নিছকই জল্পনা শুরু হয়েছে। এসব সংবাদমাধ্যমের রটনা।
তিনি ভাইপো অজিত পাওয়ারের বিদ্রোহকে রটনা বলে উড়িয়ে দিয়ে আশ্বস্ত করেছেন উদ্ধব ঠাকরে শিবিরকেও। তিনি জানিয়েছেন, এসব মিডিয়ার কল্পনা, তাঁর দল ঐক্যবদ্ধ রয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাস আগেই মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরে সরকারের] পতন দেখেছে গোটা দেশের মানুষ। কীভাবে একনাথ শিন্ডের হাতে মহারাষ্ট্র সরকার তৈরি হয়েছে তাও দেখা গিয়েছে।

আর এই ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতে রীতিমত ঝড় ওঠে। বিজেপির বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তোলে বিরোধীরা। আর এর মধ্যে অজিত পাওয়ার তাঁর সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গা থেকে এনসিপি নাম লগো সরিয়ে দেন। আর এরপরেই একাধিক জল্পনা তৈরি হয়েছে।
আর এর মধ্যেই শরদ-কন্যা সুপ্রিয়া সুলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। ১৫ দিনের মধ্যে রাজনীতিতে জোড়া বিস্ফোরণ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। কী সেই বিস্ফোরণ, তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।












Click it and Unblock the Notifications