তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নয়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে চিনের মধ্যস্থতার দাবি খারিজ ভারতের
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা ও সংঘর্ষ ঘিরে চিনের মধ্যস্থতার দাবিকে সাফ নাকচ করে দিল নয়াদিল্লি। ভারতের স্পষ্ট অবস্থান এই সংঘর্ষে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে একান্তভাবেই দুই দেশের সেনা নেতৃত্বের সরাসরি আলোচনার মাধ্যমে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই।
ভারত জানিয়েছে, অপারেশন 'সিঁদুর'এর পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয় দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) এর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের ভিত্তিতে। এতে চিন বা অন্য কোনও দেশের মধ্যস্থতার প্রশ্নই ওঠে না।

এই প্রেক্ষাপটেই বিতর্ক তৈরি হয়েছে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এর সাম্প্রতিক মন্তব্য ঘিরে। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বজুড়ে সংঘর্ষ বেড়েছে ও সেই পরিস্থিতিতে চিন নাকি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতা করেছে। তাঁর বক্তব্যে ভারত ও পাকিস্তান সংঘর্ষের কথাও উঠে আসে, যা দিল্লির মতে সম্পূর্ণ ভিত্তিহীন।
চিনের এই দাবি নতুন নয় এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিক আন্তর্জাতিক মঞ্চে ভারত ও পাকিস্তান সংঘর্ষ থামানোর কৃতিত্ব নিজের নামে দাবি করেছিলেন। তবে ভারতের অবস্থান প্রথম থেকেই এক যুদ্ধবিরতি ছিল দ্বিপাক্ষিক সিদ্ধান্ত, কোনও বহিরাগত শক্তির মধ্যস্থতা নয়।
বরং চিনের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে এই কারণে যে সংঘর্ষের সময় বেইজিং প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বলে অভিযোগ। এমনকি সামরিক সহায়তার অভিযোগও উঠেছে। সংঘর্ষের চূড়ান্ত পর্যায়ে ভারতের হামলায় পাকিস্তানের ভিতরে ১১টি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর চিনা প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ভারতীয় সেনার শীর্ষ আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংও চিনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এই সংঘর্ষকে চিন কার্যত একটি 'লাইভ ল্যাব' এর মতো ব্যবহার করেছে ও পাকিস্তানকে রিয়েল টাইম সামরিক তথ্য ও সহায়তা দিয়েছে। তিনি জানান, গত পাঁচ বছরে পাকিস্তানের সামরিক সরঞ্জামের প্রায় ৮১ শতাংশই এসেছে চিন থেকে।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। তারই জবাবে ভারত চালায় অপারেশন 'সিঁদুর', যেখানে পাকিস্তানের মাটিতে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। কয়েক দিনের তীব্র সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয় দুই দেশের সরাসরি আলোচনার মাধ্যমে।
সব মিলিয়ে মোটের উপর ভারতের বার্তা একেবারে পরিষ্কার জাতীয় নিরাপত্তা ও সামরিক সিদ্ধান্তে কোনও তৃতীয় শক্তির মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়। চিনের দাবি শুধু অগ্রহণযোগ্যই নয়, বাস্তবতার সঙ্গে তার কোনও মিল নেই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications