দুটি ডোজ নিয়েও নেই রেহাই, ডেল্টা হানায় নতুন করে আশঙ্কার কথা শোনাচ্ছেন শীর্ষ ভাইরাসবিদেরা
দুটি ডোজ নিয়েও নেই রেহাই, ডেল্টা হানায় নতুন করে আশঙ্কার কথা শোনাচ্ছেন শীর্ষ ভাইরাসবিদেরা
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশ খানিকটা পারাপতন লক্ষ্য করা গেলেও উদ্বেগ বাড়াচ্ছে তৃতীয় ঢেউ। দক্ষিণ পূর্ব এশিয়াতেও নতুন করে জাঁকিয়ে বসছে করোনা। ইন্দোনেশিয়াতে হু হু করে বাড়ছে সংক্রমণ। আর সব কিছু নেপথ্যেই করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেন। এদিকে করোনাভাইরাসের সবচেয়ে দ্রুততম ও শক্তিশালী ভ্যারিয়েন্ট হলো ডেল্টা। যা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করলেন বিশ্বের শীর্ষ দশ জন ভাইরোলজিস্ট ও এপিডেমিওলজিস্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক মাসে করোনার প্রকোপ বেশ খানিকটা কমে আসাতে বেশির ভাগ দেশেই শুরু হয়ে গিয়েছে আনলক প্রক্রিয়া। অন্যদিকে শিকেয় উঠেছে করোনা বিধি। আর এতেই নতুন করে অশনি সংকেত দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকী যারা টিকার দুটি ডোজই নিয়ে ফেলেছেন তারাও রীতিমতো ঝুঁকিতে রয়েছেন বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা স্পটতই বলছেন, সম্পূর্ণ টিকা নেওয়া মানুষের মধ্যেও ব্যাপক সংক্রমণ ঘটায় ডেল্টা। টিকা নেওয়ার পর সাধারণ মানুষ আক্রান্ত করার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এই প্রসঙ্গে মাইক্রোবায়োলজিস্ট শ্যারন পিকক বলেন, এখন বিশ্বের সামনে থাকা সবথেকে বড় বিপদের নামই দল ডেল্টা। তাই যতদিন না ডেল্টা সম্পর্কে আরও বিশদে জানা যাচ্ছে ততদিন মাস্ক ব্যবহারের পাশাপাশি করোনা টিকা নেওয়ার পরেও সমস্ত করোনা বিধি যথাযথ ভাবে পালনেরই পরামর্শ দিচ্ছেন তিনি।
অন্যদিকে সম্প্রতি ইংল্যান্ডের জনস্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য নতুন করে বেড়েছে উদ্বেগ। শুক্রবার প্রকাশিত এক পরিসংখ্যানে জানা যায় গত কয়েক সপ্তাহে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬৯২ জন। তাঁদের মধ্যে ৫৮.৩ শতাংশই ভ্যাকসিন নেননি। ভ্যাকসিন নিয়েছেন ২২.৮ শতাংশ। কিন্তু তাদেরও রেহাই দেয়নি ডেল্টা।












Click it and Unblock the Notifications