নিষেধাজ্ঞা নয়! ডি'কোল্ড, ক্রোসিন, স্যারিডন-সহ বেশ কিছু ওষুধের খুচরো বিক্রিতে শর্ত
সাধারণভাবে ঠাণ্ডা লাগলে বাজারে বহুল বিক্রিত ওষুধের (medicine) সংমিশ্রণ নিয়ে আপত্তি থাকলেও, সেই ওষুধগুলির ওপরে এখনই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। তবে এব্যাপারে বেশ কিছু শর্ত (condition) আরোপ করা হয়েছে। যেসব ওষুধ নিয়
সাধারণভাবে ঠাণ্ডা লাগলে বাজারে বহুল বিক্রিত ওষুধের (medicine) সংমিশ্রণ নিয়ে আপত্তি থাকলেও, সেই ওষুধগুলির ওপরে এখনই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। তবে এব্যাপারে বেশ কিছু শর্ত (condition) আরোপ করা হয়েছে। যেসব ওষুধ নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ডি কোল্ড টোটাল, ক্রোসিন কোল্ড অ্যান্ড ফ্লু, পিরিটন, স্যারিডন।

সংমিশ্রিত ওষুধের ওপরে নিষেধাজ্ঞার পরিকল্পনা
একটি ওষুধে একাধিক সংমিশ্রণ থাকলে অর্থাৎ ককটেল ওষুধ নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। ওষুধের অবৈজ্ঞানিক সংমিশ্রণ মানুষের মধ্যে ওষুধের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এই আশঙ্কায় ককটেল ওষুধগুলিতে স্ক্যানারে রাখা হয়েছে। সাধারণভাবে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্ট্রোল অর্গানাইজেশন ১৯ টি এই ধরনের একটি তালিকা তৈরি করেছে। এই ওষুধগুলিতে অযৌক্তিক সংমিশ্রণ হিসেবে গণ্য করা হয়েছে বিষয়টি পর্যালোচনা করছেন ইউনিভার্সিটি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেসের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ও প্রধান চিকিৎসক এমএস ভাটিয়া।

তালিকার বাইরে যেসব ওষুধ
কয়েকটি ককটেল ওষুধ নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারে। পর্যালোচনা কমিটির তরফে ডি কোল্ড টোটাল, ক্রোসিং কোল্ড অ্যান্ড ফ্লু এবং অন্য প্যারাসিটামল, ক্যাফিন, ফেনাইলেফ্রিন-সহ তিনটি ওষুধের সংমিশ্রনে তৈরি ওষুধের সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে তথ্য লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কী কারণে নিষেধাজ্ঞার বাইরে
উল্লেখিত সংমিশ্রণে তৈরি ওষুধ ব্রিটেন, আমেরিকা, জার্মানি, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যাল্ড এবং সিঙ্গাপুরে অনুমোদিত। এই ওষুধগুলির উৎপাদন এবং বিপণনের জন্য এই কারণে সুপারিশ করা হয়েছে, যাতে ওষুধ নির্মাতা সংস্থাগুলি চতুর্থ পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের কাজ করতে পারে।

কিছু শর্তে ছাড়পত্র
বাজার চলতি কাশির জনপ্রিয় ওষুধ হল পিরিটন। এটি এবং সিপ্লার কফটন ক্লোরফেনিরামাইন ম্যালেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সাইট্রেট-এর সংমিশ্রণে তৈরি। কিছু শর্তে এগুলিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ওষুধের কোম্পানিগুলিকে শিশু ও প্রাপ্তবয়স্কদের ডোজের সময় স্পষ্ট করে উল্লেখ করতে বলা হয়েছে। এছাড়াও নির্ধারিত কতটা খেতে হবে, তাও জানাতে বলা হয়েছে।
এছাড়াও মাইক্রো ল্যাবের তৈরি ডলো কোল্ড এবং গ্লেনমার্কের তৈরি অ্যালেক্স কোল্ডের মতো ওষুধ ঠাণ্ডা ও ফ্লুর চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এর সংমিশ্রণে রয়েছে ক্যাফেইন, ক্রোলফেনিরামাইন ম্যালিয়েট, প্যারাসিটামল এবং ফেনাইলেফ্রিন। এদেরও শর্তে ওষুধ বিক্রির ছাড়পত্র দেওয়া হয়েছে।
শর্ত হিসেবে বলা হয়েছে, এইসব ওষুধ নথিভুক্ত চিকিৎসকদের প্রেসক্রিপশনের মাধ্য বিক্রি করতে হবে এবং কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্তদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
বাজার চলতি অপর একটি জনপ্রিয় ওষুধ গল স্যারিডন। এটি প্যারাসিটামল, ক্যাফিন এবং প্রোপিফেনাজোনের মিশ্রনে তৈরি। এই ওষুধটি ইউরোপীয় ইউনিয়ন, ইতালি, স্পেন, হাঙ্গেরি-সহ ৩১ টি দেশে অনুমোদিত। এই ওষুধ বিক্রির শর্ত হল শুধুমাত্র প্রেসক্রিপশনে ওষুধ বিক্রি করা যাবে এবং ডোজ ৫-৭ দিনের বেশি দেওয়া যাবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications