বড় আমলাদের বিরুদ্ধে তদন্তে দরকার নেই আগাম অনুমতি, বলল সুপ্রিম কোর্ট

কোর্ট
নয়াদিল্লি, ৬ মে: এতদিন নিয়ম ছিল, যুগ্ম সচিব বা তার চেয়ে বড় পদমর্যাদার কোনও অফিসারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে গেলে কেন্দ্রের আগাম অনুমতি নিতে হবে সিবিআইকে। কিন্তু সেই নিয়ম বা আইনি বিধিকে সটান খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে সরকারের আগাম অনুমতি ছাড়াই এবার আমলাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা যাবে।

দিল্লি পুলিশ আইনের ৬(এ) ধারায় বলা হয়েছিল, যুগ্ম সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার অফিসারদের বিরুদ্ধে যদি কোনও দুর্নীতির তদন্ত করতে হয়, তা হলে কেন্দ্রীয় সরকারের আগাম অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। এই ধারা খারিজ করার দাবি জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা ঠোকেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেন, এই ধারা সংবিধানের ১৪ ধারার বিরোধী। কারণ সেখানে বলা হয়েছে, আইনের চোখে সবাই সমান এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত। অথচ বড় আমলাদের রক্ষাকবচ দেওয়ার অর্থ হল, সংবিধানকে লঙ্ঘন করা। এটা চলতে পারে না। এই যুক্তির সঙ্গে একমত হয় শীর্ষ আদালত এবং রায়ে দিল্লি পুলিশ আইনের ৬(এ) ধারাটিকে 'ম্যালাফাইডি' (সংবিধানসম্মত নয়) বলে বাতিল করে দেয়।

আদালতে সুব্রহ্মণ্যম স্বামীর পক্ষে যিনি সওয়াল করেন, সেই আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, এটা একটা যুগান্তকারী রায়। কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত, কোনও আমলা সরকারের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছেন এবং এর ফলে সরকার তাঁর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিচ্ছে না। এখন থেকে সেই অগ্রাধিকার আমলারা ভোগ করবে না। সিবিআই যদি অভিযোগ পায়, তা হলে এবার নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করতে পারবে।

আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে আমি খুশি। এর ফলে দুর্নীতিগ্রস্ত অফিসারদের সহজে শাস্তি দেওয়া যাবে।"

বিভিন্ন রাজ্যে বড় বড় আমলাদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। আদালতের এই রায়ের ফলে এবার সিবিআইয়ের সুবিধা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+