দিল্লি পুলিশের উপর কোনও চাপ নেই: সুনন্দা মৃত্যু তদন্ত প্রসঙ্গে রাজনাথ সিং
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যের তদন্তে দিল্লি পুলিশের উপর কোনওরকম রাজনৈতিক চাপ নেই। বৃহস্পতিবার একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।
সুনন্দা পুষ্করের মৃত্যুর রহস্যের অবাধ ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে সুনন্দা পুষ্করের মৃত্যুর আগে কংগ্রেস সাংসদ শশী থারুরের গতিবিধি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খবরের চ্যানেলের সংবাদ অনুযায়ী, সুনন্দার মৃতদেহ যেদিন দিল্লির পাঁচতারা হোটেলে পাওয়া গিয়েছিল সেদিন ও তার আগের দিনে শশী থারুরের গতিবিধি জানতে মুখ্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
যেই হোটেলে সুনন্দা এবং থারুর ছিলেন সেখানকার ম্যানেজার এবং তাদের নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারি দল গঠন করেছে পুলিশ।

যে যে প্রমাণগুলি হাতে এসেছে তা পুনর্মূল্যায়ণ করে দেখা হচ্ছে। পাশাপাশি দিল্লি পুলিশের আধিকারিকরা আগেই জানিয়েছিলেন, এই মামলা সম্পর্কিত সব মানুষকেই জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেলে তারপর শশী থারুরের কাছে বেশ কয়েকটি বিষয় জানতে চাওয়া হবে।












Click it and Unblock the Notifications