কোনও শক্তি আটকাতে পারবে না অযোধ্যার রামমন্দির নির্মাণ, হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর
অযোধ্যায় রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে।
অযোধ্যায় রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে। রবিবার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে এই অযোধ্যা রায়কে হাতিয়ার করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেছেন বিশ্বের কোনও শক্তি আর অযোধ্যায় রামের মন্দির তৈরি আটকাতে পারবে না। সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের পথ তৈরি করে দিয়েছেন। একই সঙ্গে মঞ্চে জয় শ্রীরাম ধ্বনিও দিয়েছেন রাজনাথ সিং।

অযোধ্যার রায় দানের পর থেকেই আসাউদ্দিন ওয়েইসি যেভাবে বিরোধিতায় সবর হয়েছেন তাতে উদ্বেগ বাড়িয়েছে গেরুয়া শিবিরের। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ওয়েইসিকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন। আবার বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কটাক্ষ করে বলেছেন ওয়েইসি জাকির নায়েকের মতো হয় উঠছেন।
অযোধ্যার রায় যে ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে বিজেপির হাতিয়ার হয়ে উঠবে তাতে কোনও সন্দেহ নেই। তার সূচনাটা করে দিলেন রাজনাথ সিং। একই সঙ্গে ফের জাতিয়তাবাদের জিিগর তুলে রাফাল যুদ্ধ বিমান আর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে মোদী সরকারের পদক্ষেপের প্রশংসায় সোচ্চার হয়েছেন রাজনাথ সিং।












Click it and Unblock the Notifications