বিদ্যুৎ নেই, ৩৫ জন মহিলার অস্ত্রোপচার হল মোমবাতি–মোবাইল টর্চের আলোয়
বিদ্যুৎ নেই, ৩৫ জন মহিলার অস্ত্রোপচার হল মোমবাতি–মোবাইল টর্চের আলোয়
মোমবাতি, মোবাইল ফোনের টর্চের আলোয় ৩৫ জন মহিলার অস্ত্রোপচার করলেন কিছু চিকিৎসক। দুঃসাহসিক এই কাজের জন্য ওই স্বাস্থ্যকেন্দ্রের ব্লক মেডিক্যাল অফিসার ও সার্জেনকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার বীরসিংপুর এলাকাতে।

জানা গিয়েছে, ওই চিকিৎসক মোমবাতি ও মোবাইল ফোনের টর্চের আলোতেই ওই ৩৫ জন মহিলাকে জীবাণুমুক্ত করার পদ্ধতি প্রয়োগ করছিলেন। অস্ত্রোপচারের সময় ওই মহিলারা মাটিতেই শুয়ে ছিলেন। ওই স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ না থাকার কারণে এইভাবেই কাজ চালাচ্ছিলেন ওই চিকিৎসক। শনিবার এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
মহিলারা অভিযোগ করে জানিয়েছেন দুপুর যে ১২টা ৩০মিনিটে অস্ত্রোপচারের কথা থাকলেও তা শুরু হয় বিকেল পাঁচটায়। কারণ জেলা হাসপাতালের চিকিৎসকরা আসেন সাড়ে চারটের সময়। সাতনা জেলার মুখ্য মেডিক্যাল ও স্বাস্থ্য অফিসার অশোক আওয়াধিয়া জানান যে রবিবার গোটা ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে। তিনি নিজে ওই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে সব তথ্য সংগ্রহ করেছেন।












Click it and Unblock the Notifications