চিনের উপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের পথে ভারত! দিল্লির সিদ্ধান্তে 'অন্ধকার' বেজিংয়ে এখন হাহাকার

বিদ্যুৎ খাতে চিন থেকে কোনও সরঞ্জাম আমদানির আগে কেন্দ্রের অনুমতি নিতে হবে এবার থেকে। মূলত চিনা সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারির লক্ষ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিংহের আশঙ্কা, চিন থেকে এই সামগ্রী আমদানির ক্ষেত্রে এখন ঝুঁকি রয়েছে।

চিন থেকে বিদ্যুৎ বন্টণের সামগ্রী আমদানিতে কী ঝুঁকি?

চিন থেকে বিদ্যুৎ বন্টণের সামগ্রী আমদানিতে কী ঝুঁকি?

চিন থেকে বিদ্যুৎ বন্টণের সামগ্রী আমদানিতে কী ঝুঁকি? এই বিষয়ে মন্ত্রী বলেন যে বর্তমান পরিস্থিতির নিরিখে চিন ইচ্ছা করে বাজে সরঞ্জাম পাঠাতে পারে বা এমন সরঞ্জাম পাঠাতে পারে যেটার নিয়ত্রণ থাকবে তাদের হাতে। সেই ক্ষেত্রে হঠাৎ ব্ল্যাকআউটের সম্ভাবনা দেখা দেবে। আর সেই সুযোগে চিন হানা দিতে পারে ভারতে।

লাদাখে সংঘর্ষের পরই চিনের উপর ক্ষোভ

লাদাখে সংঘর্ষের পরই চিনের উপর ক্ষোভ

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরই চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত৷ অ্যান্টি-ডাম্পিং অ্যাকশনের দিকে তাকিয়ে কমপক্ষে ১০০টি চিনা পণ্য৷ ৫জি বাজারের মতো বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পে চিনা সংস্থাগুলির অংশগ্রহণ-সহ ভবিষ্যতে চিনের বিনিয়োগকেও নিষিদ্ধ করা হতে পারে৷

বড় প্রোজেক্ট থেকে আগেই বাদ দেওয়া হয় চিনা সংস্থাকে

বড় প্রোজেক্ট থেকে আগেই বাদ দেওয়া হয় চিনা সংস্থাকে

লাদাখের অশান্ত পিরিস্থিতির মাঝে দেশের দুটি বড় প্রোজেক্ট থেকে আগেই বাদ দেওয়া হয় চিনা সংস্থাকে। অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রক উভয়ই চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে৷ কারণ তা দেশীয় শিল্পগুলির ক্ষতি করছে৷ চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

ব্যান করা হয় টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ

ব্যান করা হয় টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ

এরপর লাদাখ নিয়ে চিনের সঙ্গে সংঘাতের মাঝে সোমবার রাতেই টিকটক ও ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এই মাসের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির অবনতি হচ্ছিল৷ ভারত-চিন সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনাকর্মী৷ তারপরই আলোচনা চলতে থাকে দুই দেশের মধ্যে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+