২ হাজারের নোট বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা নেই জানালেন অরুণ জেটলি

২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কোনও সম্ভাবনা নেই সরকারের, সাফ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুক্রবার সংসদে একথা জানান তিনি।

নায়দিল্লি, ১৭ মার্চ: ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কোনও সম্ভাবনা নেই সরকারের, সাফ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুক্রবার সংসদে একথা জানান তিনি। এনিয়ে যাবতীয় গুজবকে নস্যাৎ করে দিয়েছেন তিনি।

২০১৬ সালের ৯ নভেম্বর থেকে কেন্দ্রীয় সরকার বাজারে নতুন নোট আনে। বাতিল করা হয় ১০০০ টাকার নোট। বাতিল হয় পুরনো ৫০০ টাকার নোটও। বাজারে আসে নতুন ২০০০ এর নোট।

২ হাজারের নোট তুলে নেওয়ার পরিকল্পনা নেই : অরুণ জেটলি

অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন সংসদে জানিয়েছেনে, নোট বাতিলের সিদ্ধান্তের পর প্রায় ১২. ৪৪ লক্ষ টাকা মূল্যের ৫০০ ও ১০০০ এর নোট জমা পড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে । সংসদে এই সমস্ত তথ্য লিখিত এক প্রত্যুত্তরে জানিয়েছেন অরুণ জেটলি।

এদিন সংসদে অরুন জেটলি জানান, নোট বাতিলের ফলে জিডিপি বাড়বে, পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হবে। পাশাপাশি আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা আসবে বলেও জানান অরুণ জেটলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+