নতুন কোনও রাজনৈতিক দল গড়ার ইচ্ছে নেই : ও পন্নিরসেলবম
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শশীকলা নটরাজনের শপথ গ্রহণকে কেন্দ্র করে এআইএডিএমকে-এর রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এই অবস্থায় নিজের অবস্থান স্পষ্ট করলেন ও পন্নিরসেলবম একনজরে দেখে নেওয়া যাক তিনি কী কী বললেন।
চেন্নাই, ৮ ফেব্রুয়ারি : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শশীকলা নটরাজনের শপথ গ্রহণকে কেন্দ্র করে এআইএডিএমকে-এর রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। ও পন্নিরসেলবমের সঙ্গে শশীকলার রাজনৈতিক দ্বৈরথে পরিস্থিতিকে জটিল হয়েছে।[পন্নিরসেলবম Vs শশীকলা : মধ্যরাতের নাটকের ১০ গুরুত্বপূর্ণ অগ্রগতি]
জয়ললিতার মৃত্যুর পর তাঁর মসনদ ঘিরে দক্ষিণী রাজনীতির এই দোলাচলের দিকে নজর রয়েছে সবারই। এদিকে, দেশের এক প্রথমসারির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এবার এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন ও পন্নিরসেলবম। একনজরে দেখে নেওয়া যাক তিনি কী কী বললেন।[এআইএডিএমকে-এর রাজনৈতিক জট:কোষাধ্যক্ষ পদ থেকে ছাঁটাই পন্নিরসেলবম]

- এআইএডিএমকে ছেড়ে অন্য কোনও নতুন দল তৈরির বিষয়ে পন্নিরসেলবম ভাবছেননা বলে জানান। 'আম্মা' জয়ললিতা যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তাতেই তিনি হাঁটবেন বলে দাবি করেন।
- চুপ করে থাকলে দেশের মানুষের কাছে সত্যিটা পৌঁছানো যেত না বলেই পনিরসেলবম শশীকলার বিরুদ্ধে মুখ খুলেছেন বলে দাবি করেন।
- বিধানসভায় তিনি তাঁর পক্ষে বিধায়কদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম বলে দাবি করেন ও পন্নিরসেলবম ।
- জয়ললিতা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর সঙ্গে দেখা করতে না পারায় এখনও তিনি শোকাহত বলে দাবি করেন পন্নিরসেলবম ।
- জয়ললিতার সম্পত্তি সংক্রান্ত 'উইল' -এর বিষয়ে তাঁর কাছে কোনো খোঁজ নেই বলে জানান পন্নিরসেলবম । নিজেকে জয়ললিতার পরিচারক বলে আখ্যা দেন এই বিতর্কিত এআইএডিএমকে নেতা। বলেন মালিকের সম্পত্তি সংক্রান্ত কোনও খোঁজ পরিচারকের রাখার কথা নয়।
- গত ২ মাস তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে আসীন থাকার সময়ে কোনও ভাবে তাঁর কাজে হস্তক্ষেপ করেননি শশীকলা বলে জানিয়েছেন পন্নিরসেলবম।
- জয়ললিতা কোনও দিনও তাঁকে দূরে সরিয়ে রাখতেন না বলে দাবি দক্ষিণী এই রাজনৈতিক নেতার। জয়ললিতার জন্য লন্ডন থেকে আনা চিকিৎসকের বন্দোবস্ত তিনিই করেছিলেন বলেও দাবি করেন ও পন্নিরসেলবম।












Click it and Unblock the Notifications