পালানোর পথ নেই! দুর্নীতিতে অভিযুক্ত সরকারী কর্মীদের বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নিচ্ছে সরকার
যে সমস্ত সরকারী অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও অপরাধমূলক অভিযোগ রয়েছে, তাঁদের পাসপোর্ট অনুমোদনের জন্য ক্লিয়ারেন্স দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।
যে সমস্ত সরকারী অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও অপরাধমূলক অভিযোগ রয়েছে, তাঁদের পাসপোর্ট অনুমোদনের জন্য ক্লিয়ারেন্স দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে এ নিয়ে নায় নিয়ম চালু করা হয়েছে। কেবল মাত্র এই সমস্ত অভিযুক্ত অফিসাররা বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে নিয়মে কিছু ছাড় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সিভিল সার্ভেস অফিসারদের ভিজিলেন্স ক্লিয়ারেন্স প্রয়োজন হয় পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে। নয়া নিময় অনুযায়ী , যে সমস্ত সরকারী অফিসারদের বিরুদ্ধে অপরাধমূলক, তথা দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের পাসপোর্টের ক্ষেত্রেই এই কড়া ব্যবস্থা লাগু থাকবে। তাছা়ডা তাঁরা যদি চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিতে চান, তাহলে আগাম তা জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
যে সমস্ত সরকারী অফিসারদের বিরুদ্ধে এই মুহুর্তে অপরাধ ও দুর্নীতি নিয়ে সরকারের তরফে অভিযোগ রয়েছে এবং তার তদন্ত চলছে তাঁরাই কেবল এই নিয়মের আওতায় থাকবেন। এছাড়াও যে সমস্ত অফিসাররা সাসপেনশন-এর মধ্যে রয়েছেন ,তাঁদেরও এই নিয়মের আওতায় থাকতে হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications