২০১৯ সালে সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনও দলই, ভবিষ্যদ্বাণী অন্যতম প্রবীণ রাজনেতার

২০১৯ সালের সাধারণ নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে বিরোধীরা লড়বে বলে মনে হচ্ছে না।

২০১৯ সালের সাধারণ নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে বিরোধীরা লড়বে বলে মনে হচ্ছে না। তবে তিনি চেষ্টা করছেন এনডিএ-র বিরুদ্ধে যাতে যত বেশি সম্ভব দলগুলিকে নিয়ে জোট গড়ে লড়াই করা সম্ভব হয়। এমনই জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা শরদ পাওয়ার। মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোনও দলই সম্ভবত সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

২০১৯ সালে সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনও দলই, মত পাওয়ারের

পাওয়ারের কথায়, এবারের অবস্থা অনেকটা ২০০৪ সালের মতো। মনে হচ্ছে না কোনও একটি দল ২০১৯ সালের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবে। কোনও দলকে দেখেই সেটা মনে হচ্ছে না। ২০০৪ সালে এরকমই হয়েছিল। কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে মনমোহন সিংয়ের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল এবং তা দশ বছর চলেছিল।

বিরোধীরা মহাজোট বানিয়ে ভোটে লড়বে। এই ভাবনাকেও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন পাওয়ার। তাঁর কথায়, এক একটি রাজ্যে এক এক রকমের অবস্থা। ফলে আঞ্চলিক দলগুলি অনেক বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে পাওয়ার মনে করছেন।

ভবিষ্যদ্বাণী অন্যতম প্রবীণ রাজনেতার

২০১৯ সালের নির্বাচনে বিরোধীরা কাউকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে খাড়া করবে না। কংগ্রেসও সেই মনোভাব নিয়ে এগোচ্ছে। এবং নির্বাচনের পরে জোটের দলগুলির মতামত নিয়েই প্রধানমন্ত্রী বাছা হবে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও যে একই মনোভাব পোষণ করছেন সেটাও জানাতে ভোলেননি পাওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+