গুজরাত ভোটের বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না 'পাপ্পু' শব্দটি, কেন এমন নির্দেশ কমিশনের

নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, 'পাপ্পু' শব্দটিকে কোনওভাবেই নির্বাচনের সময়ে বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না।

গুজরাত নির্বাচনে ভোটের বিজ্ঞাপনে 'পাপ্পু' নামে একটি চরিত্র আমদানি করে ভিডিও বানিয়ে প্রচার শুরু করার তালে ছিল বিজেপি। তবে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, এই শব্দটিকে কোনওভাবেই নির্বাচনের সময়ে বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না।

গুজরাত ভোটের বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না 'পাপ্পু' শব্দটি, কেন এমন নির্দেশ কমিশনের

কমিশন জানিয়েছে, বিজেপি নেতা-কর্মীরা পাপ্পু শব্দটি ব্যবহার করেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে কটূ কথা বলার জন্য। যা অনেক ক্ষেত্রে অপমানকর। আর সেজন্যই এই শব্দ ভোটে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন।

ভিডিওটি বিজেপি এখনও বাজারে আনেনি। সেখানে যে চরিত্রটিকে পাপ্পু সাজানো হয়েছে সে স্বাভাবিকভাবেই বোকা, উন্নয়নের মানে বোঝে না। গত মাসে তা তৈরি করে সম্মতির জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছিল। ভিডিও দেখে সরাসরি খারিজ করে দিয়েছে কমিশন।

পাপ্পু বিতর্কে ধাক্কা খেয়ে গুজরাত রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, আমাদের অন্য শব্দ ব্যবহার করতে বলা হয়েছে। তবে বিজেপি কর্মী-সমর্থকদের মন যে এই নির্দেশে ধাক্কা খেয়েছে তা বলাই যায়। অনেকে বলার চেষ্টা করেছিলেন যে এই ঘটনায় কাউকে সরাসরি উদ্দেশ্য করা হয়নি। তবে সেই যুক্তি ধোপে টেঁকেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+