একসঙ্গে হওয়া ছাড়া উপায় নেই : মুম্বইয়ে বিজেপি-সেনা প্রসঙ্গে নীতিন গড়করি

মুম্বই পুরসভাকে নিয়ন্ত্রণ করতে শিব সেনার সঙ্গে যোগ দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিজেপির প্রবীন নেতা নীতিন গড়করি।

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি : বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনের ভোটের ফল সম্ভবত ফের এক করতে চলেছে বিজেপি-শিব সেনাকে। মুম্বই পুরসভাকে নিয়ন্ত্রণ করতে শিব সেনার সঙ্গে যোগ দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিজেপির প্রবীন নেতা নীতিন গড়করি।

গড়করি বলেন, "পরিস্থিতি এমন যে দুই দলের কাছেই হাত মেলানো ছাড়া আর কোনও উপায় নেই।"

একসঙ্গে হওয়া ছাড়া উপায় নেই : মুম্বইয়ে বিজেপি-সেনা প্রসঙ্গে নীতিন গড়করি

যদিও পাশাপাশি তিনি এও জানিয়েছেন, "তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ এবং শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। দুজনেই পরিপক্ক রাজনীতিবিদ, আমি নিশ্চিত তারা সঠিক সিদ্ধান্তই নেবেন।"

তবে শিব সেনা যেভাবে মুখপত্র 'সামনা' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে তা নিয়ে সুর চড়ান গড়করি। তিনি বলেন, "যদি বিজেপির সঙ্গে বন্ধুত্ব রাখতে হয় তাহলে শিব সেনাকে সামনা-য় লেখার বিষয়ে সতর্ক হতে হবে। সামনায় যদি নিয়মিত প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধানের বিষয়ে অপমানজনক মন্তব্য লেখা হয় তাহলে কীভাবে বন্ধুত্ব থাকতে পারে দুই দলে। আমার মনে হয় এই ধরণের জিনিস এড়িয়ে যেতে হবে। দুই দলের মধ্যে অতিরিক্ত তিক্ততা চলে এসেছে। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+