Yogi Adityanath: ৯৫,৭৬৭ গ্রামে কোথাও নেই উন্মুক্ত শৌচাগার, রেকর্ড গড়ল উত্তর প্রদেশ
Yogi Adityanath: স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) প্রকল্পে ব্যাপক উন্নতি উত্তরপ্রদেশের। প্রকল্পের অধীনে খোলা মলত্যাগ (ODF) থেকে ১০০ শতাংশ মুক্ত হয়েছে। যা রাজ্যের জন্য একটি অসাধারণ কৃতিত্ব বলে দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
ইতিমধ্যে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক উন্নতি হয়েছে। একাধিক ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) প্রকল্পেও (Swachh Bharat Mission) এবার অসাধারণ কৃতিত্ব অর্জন করল যোগী সরকার (Yogi Adityanath)।

সমগ্র উত্তরপ্রদেশের প্রায় ৯৬ হাজারেরও বেশি গ্রামকে ODF প্লাস ঘোষণা করা হয়েছে। যেখানে কোথাও নেই উন্মুক্ত শৌচাগার। শুধু তাই নয়, ১০০ শতাংশ Open Defecation Free গ্রাম বলে বিবেচিত করা হচ্ছে। যোগী সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশের ৪.৪ লাখ (প্রায় ৭৫ শতাংশ) গ্রামকে ODF প্লাস হিসাবে ঘোষণা করা হয়েছে। যার মধ্যে উত্তরপ্রদেশের ৯৬ হাজারেরও বেশি গ্রাম আছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
যা খুবই ভালো একটি বিষয় বলেই ব্যাখ্যা উত্তরপ্রদেশ সরকারের (Yogi Adityanath)। শুধু তাই নয়, আগামী ২০২৪-২৫ সালের মধ্যে SBM-G ফেজ 2-এর লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলেও দাবি ওই আধিকারিকের।
উল্লেখ্য, বছর শুরু অর্থাৎ ২০২৩ সালের ১লা জানুয়ারি পরজংত রাজ্যের মাত্র ১৫ হাজার ০৮৮ গ্রাম শুধুমাত্র ODF প্লাস তকমা পেয়েছিল। আর এই রিপোর্ট সামনে আসার পরেই স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) প্রকল্পের অধীনে গোটা রাজ্যজুড়ে শুরু হয় কাজ। মাত্র ৯ মাসে এই জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের ওই সরকারি আধিকারিক।
সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে উত্তরপ্রদেশের গ্রামগুলির উন্নয়নের কথা বলেছিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে গ্রামগুলির উন্নয়নে জোর দেওয়ার জন্যে আধিকারিকদের নির্দেশ দেন। এমনকি গ্রামগুলির তৃণমূলস্তরে সমস্ত মানুষের কাছে যাতে সমস্ত জনকল্যাণ সুবিধা পৌছয় সেই নির্দেশও দেন যোগী আদিত্যনাথ। এই অবস্থায় রাজ্যের এই তকমা পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications