যোগীরাজ্যে তৃণমূলকে কেউ চেনে না, ওয়ানইন্ডিয়া বাংলাকে বললেন UP-BJP র মুখপাত্র
যোগীরাজ্যে তৃণমূলক কেউ চেনে না, ওয়ানইন্ডিয়া বাংলাকে বললেন UP-BJP র মুখপাত্র
একুশের নির্বাচন তৃণমূলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়েছে। এবার দিল্লি দখলকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলিতে পা রাখতে শুরু করেছে তৃণমূল৷ হিন্দিভাষী রাজ্যগুলিতে নিজেদের শক্তিবৃদ্ধির জন্য বিজেপি থেকে আসা একাধিক নেতাকে দলে নেওয়ার পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এতে আদৌও কি কিছু লাভ হয়েছে? উত্তরপ্রদেশ বিজেপির পরিচিত মুখ এবং মুখপাত্র সলভ মণি ত্রিপাঠি তৃণমূলের নাম শুনেই বিষয়টিকে হেসে উড়িয়ে দিচ্ছেন৷

যশবন্ত সিনহাদের সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল!
যশবন্ত সিনহার মতো একসময়ের বরিষ্ঠ বিজেপি নেতাকে আগেই দলে টেনেছে তৃণমূল। মমতার বিজেপি বিরোধিতা এবং বাংলায় মোদীকে রুখে দেওয়া এই দুইয়ের সঙ্গে যশবন্ত সিনহার জাতীয় রাজনীতিতে অভিজ্ঞতাকে মিলিয়ে উত্তরপ্রদেশ, বিহারে পা জমাতে চাইছে তৃণমূল৷ সম্প্রতি যোগী রাজ্যে একাধিক পার্টি অফিসও খুলেছে তৃণমূল।

ওয়ানইন্ডিয়া বাংলাকে কী বললেন সলভ মণি?
আগামী বছর ইউপি নির্বাচনে কতটা প্রভাব ফেলবে টিএমসি? ২০২২ এ উত্তরপ্রদেশে তৃণমূল কতটা রাজনৈতিক জমি পাবে? এর উত্তর
খানিকটা মজার ছলেই দিলেন ইউপি বিজেপির মুখপাত্র সলভ মণি ত্রিপাঠি, তিনি ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, দেখুন এখানে কেউ তৃণমূলকে চেনে না৷ মমতা দিদি না এখানে কখনও ফ্যাক্টর ছিলেন না হবেন৷

গড় সামলাতে মরিয়া যোগী!
একুশে পঞ্চায়েতে ইউপিতে মুখ থুবড়ে পড়েছে বিজেপি৷ ২০২২ ইউপি নির্বাচন জয় শুধুমাত্র যোগীর নয় মোদী সরকারকে ক্ষমতায় ফেরানোর জন্যও গুরুত্বপূর্ণ। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বিজেপি৷ পাঁচবছরে যোগী সরকারের প্রশাসনিক সাফল্য, উন্নয়ন এবং কোভিড মোকাবিলায় সফলতার কথা দেশ জুড়ে প্রচার করছে বিজেপি৷ পাশাপাশি ভোটের আগে ইউপির বিধানসভায় পরিবর্তন এনে ব্রাহ্মণ, দলিত ও ক্ষত্রিয়দের প্রতিনিধির সামঞ্জস্য আনার চেষ্টা করছে বিজেপি৷ যাতে কোনভাবেই কোনও জাতের মানুষ রুষ্ট না হন বিজেপির উপর৷

ইউপি বিজেপির মুখপাত্রকে পাল্টা দিলেন বঙ্গের TMC মুখপাত্র দেবাংশু
উইপি বিজেপির মুখপাত্র সলভ মণির কথার পাল্টা দিয়ে ওয়ানইন্ডিয়াবাংলাকে দেবাংশু বলে, 'বিজেপিই প্রচার করে ওরা ১টা এমপি থেকে ৩০০ এমপিতে পৌঁছেছে৷ আমাদের (তৃণমূল) তো ২২টা এমপি আছে, এখান থেকে ৩২২ পৌঁছতে বেশি সময় লাগবে না৷ আর ওঁরা সবাই ২০২৪ এই চিনতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সারা দেশে তাঁর প্রভাব কতখানি৷ '












Click it and Unblock the Notifications