'মারধরে আমিই এগিয়ে', বিজেপি সাংসদ সানি দেওল এবার নয়া বিতর্কে
এককালে তাঁর ছবির সংলাপ 'ঢাই কিলো কা হাত...' আসমুদ্রহিমাচলকে কাঁপিয়ে দিয়েছিল। সানি দেওলের অ্যাকশন ফিল্ম ঘিরে উন্মাদনাও কিছু কম ছিল না তাঁর ভক্তদের মধ্যে! সেই সানিই এবার রাজনৈতিক মঞ্চে মারধর নিয়ে বক্তব্য রাখতেই শুরু হয়েছে বিতর্ক।

বিতর্কিত মন্তব্য সানির!
'আমাকে বলা হয়েছে রাজ্যসরকারের কর্মীরা সাধারণ মানুষকে হেনস্থা করেন। তাঁদের বলা হয় যে , তাঁরা ভুল মানুষকে নির্বাচিত করেছেন। আমি এসব ছোট ব্যাপারে নাক গলাই না। আমি বিতর্কিত মন্তব্য করতেও পছন্দ করি না। তবে সকলেই জানেন যে যখন মারধরের প্রসঙ্গে আমিই সবচেয়ে এগিয়ে। ' এমনই বিতর্কিত মন্তব্য পাঠানকোটে করেন নায়ক থেকে নেতা হয়ে ওঠা সানি দেওল।

বিরোধীদের তোপ
বিরোধী শিবির সানি দেওলের এমন মন্তব্য নিয়ে তোপ দাগতে ছাড়েনি। তাদের দাবি, ' সানি দেওলের কোনও ভুল বলেননি.. ওঁর তো রাজনীতির জ্ঞানই নেই। এটা বিজেপির ভুল।.. উনি এখনও নাচেন , যেমন আগে ফিল্মে নাচতেন.. ।'

পাঞ্জাবে সানির সভা
এর আগে পাঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ সানি দেওল পৌঁছে যান নিজের কেন্দ্রে। সেখানে একের পর এক মিছিলের আহ্বান করেন সানি দেওল। আর সেখানেই তিনি সংসদীয় এলাকার দুঃখ দুর্দশার কথা জানতে চান। আর সেই সময়ই উঠে আসে এমন বিতর্কিত বক্তব্য।

বিতর্কে রয়েছেন সানি
গুরুদাসপুরে সানি দেওলকে দেখতে না পাওয়া যাওয়ায়, 'সানি নিখোঁজ' বলে পোস্টার পড়তে থাকে। অস্বস্তিতে পড়ে যায় বিজেপি।এরপরই সানির এই সভা শুরু হয়। আর সেখানেই ফের বিতর্কে জড়িয়ে যান ধর্মেন্দ্রপুত্র।












Click it and Unblock the Notifications