কেউ করতালি দেয়নি, মাথা হেঁট হয়েছে ভারতের! রাষ্ট্রপুঞ্জে মোদীর ভাষণ নিয়ে কটাক্ষ চিদাম্বরমের
কেউ করতালি দেয়নি, মাথা হেঁট হয়েছে ভারতের! রাষ্ট্রপুঞ্জে মোদীর ভাষণ নিয়ে কটাক্ষ চিদাম্বরমের
রাষ্ট্রপুঞ্জে মোদীর বর্ক্তৃতা নিয়ে এবার তীব্র কটাক্ষবান শানাতে দেখা যাচ্ছে কংগ্রেসকে। আসরে নামছেন একের পর এক বর্ষীয়ান নেতারা। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মোদীর ভাষণ নিয়ে এবার তীব্র কটাক্ষ শানালেন কংগ্রেস নেতা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। এমনকী একটি টুইটও করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে মোদীর বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি।

টুইট বার্তায় কী বললেন চিদাম্বরম
টুইট বার্তায় চিদাম্বরম লিখেছেন, "'আমি হতাশ যে প্রধানমন্ত্রী মোদী যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছিলেন, তখন মাত্র কয়েকটি আসন পূরণ হয়েছিল। আর এর চেয়েও হতাশাজনক বক্তৃতা শেষেও কাউকে হাততালি দিতে দেখা যায়নি। এটা ভারতের জন্যও অপমানজনক। ভারত যে লক্ষ্য নিয়ে আমেরিকা গিয়েছিল তা পূরণ হয়নি।"

নাড্ডার বক্তব্যের পরেই কটাক্ষ চিদাম্বরমের
অন্যদিকে তিন দিনের মার্কিন সফরে শেষে রাজধানীতে ফিরে এসেছেন মোদী। রবিবার সকালে তাঁকে অভ্যর্থনা জানাতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সেখান থেকে নাড্ডাকে বলতে শোনা যায় 'মোদী জী'র নেতৃত্বে বিশ্বের দৃষ্টিতে ভারত বদলে গেছে'। আর এই বক্তব্যের তুলোধনা করতেই আসরে নামে কংগ্রেস। খানিক পরেই মোদীর ইউএনজিএ ভাষণের জবাবে হতাশা প্রকাশ করেন চিদাম্বর। টুইট করতে দেখা যায় কংগ্রেস নেতা কপিল সিব্বালকেও।

বিতর্কের ঝর সোশ্যাল মিডিয়ায়
এদিকে চিদাম্বরমের বক্তব্যের পরেই বিতর্কের ঝর উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পক্ষে অনেক মতামত এলেও। বিপক্ষেও অনেক বক্তব্য ধেয়ে এসেছে। কেউ কেউ আবার পাল্টা ভিডিও পোস্ট করা দাবি করেছেন মোদী ভাষণের সময় চারবারেরও বেশি করতালি বেজেছিল সভাগৃহে। যদিও বেশিরভাগ লোকজনই প্রধানমন্ত্রী মোদীর ভাষণকে 'ফ্লপ শো' বলে কটাক্ষ শানিয়েছেন।

সিব্বালের নিশানাতেও মোদী
অন্যদিকে কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বালও প্রধানমন্ত্রী মোদীর ভাষণ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। সিব্বাল বলেন, 'জাতিসংঘে প্রধানমন্ত্রী মোদী ভারতকে বিশ্বের সব গণতন্ত্রের জননী হিসেবে বর্ণনা করেছেন, আশা করি যোগীজি এবং হিমন্ত বিশ্ব শর্মা তাঁর কথা শুনবেন।' প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের গণতন্ত্র সূচক ও বাকস্বাধীনতায় ভারত বর্তমানে অনেক নীচে অবস্থান করছে। সবথেকে বেশি সঙ্কট তৈরি হয়েছে উত্তরপ্রদেশ, অসমের মতো রাজ্যগুলিতে। সিব্বাল ঘুরিয়ে সেই ইস্যুতেই মোদীকে বিঁধতে চেয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications