করোনার দংশন থেকে কি ধীরে ধীরে মুক্তির পথে ভারত! মনিপুরের পর আরও এক রাজ্য থেকে সুখবর

করোনার দংশন থেকে কি ধীরে ধীরে মুক্তির পথে ভারত! মনিপুরের পর আরও এক রাজ্য থেকে সুখবর

কয়েকদিন আগেই মনিপুর জানিয়েছিল যে সেরাজ্যে আর কোনও করোনা ভাইরাসের আক্রমণ নেই। যে ২ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন , তাঁরা আপাতত সুস্থ। আর এই ক'দিনে নতুন করে সেরাজ্যে আর কোনও কোভিড ১৯ আক্রান্ত মানুষ নেই। এবার উত্তরপূর্বের আরও এক রাজ্য করোনার আবহে এনে দিল সুখবর।

অসম থেকে কোন সুবার্তা?

অসম থেকে কোন সুবার্তা?

অসমের রাজ্যসরকার জানিয়ে দিয়েছে, গত ৭ দিনে অসমে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি। ফলে গোটা অসমে গত ৭ দিনে আর কোনও কোভিড ১৯ রোগী নেই। যা ভারতের বর্তমান পরিস্থিতিতে নিঃসন্দেহে একটি বড়সড়় বার্তা।

অসমের করোনা মানচিত্র

অসমের করোনা মানচিত্র

অসমে মোট ৩৫ জন মানুষের দেহে এখনও পর্যন্ত করোনার সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। যাঁদের মধ্যে অ্যাকটিভ কেস ১৫ জনের। সুস্থ হয়েছেন ১৯ জন। মৃতের সংখ্যা ১।

মনিপুরের পরিস্থিতি

মনিপুরের পরিস্থিতি

লকডাউন অমান্য করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার ঘোষণা আগেই করেছিল প্রশাসন। আর সেই তথ্যকে সামনে রেখে মনিপুরে লকডাউনে ব্যাপক সাফল্য পয়েছে পুলিশ। যার জেরে সেরাজ্যে সফল লকডাউন হয়েছে বলে প্রশাসনের দাবি।

উত্তরপূর্বের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি!

উত্তরপূর্বের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি!

গবেষণা বলেছে, ভারতের উত্তরপূর্বের মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাই চানের কাছাকাছি এই এলাকা হলেও, এখানে সেভাবে বড়সড় প্রভাব পড়েনি কোভিড ১৯ এর। উল্লেখ্য, মনিপুরে ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে গিয়েছিল একবার। তারপর থেকে চিকিৎসকরা জ্বরের সংক্রমণ দেখলেই বেশির ভাগ ক্ষেত্রে হাইড্রোঅক্সিক্লোরোকুইন প্রেসক্রাইব করেন। যার জেরে এই রাজ্যের মানুষের মধ্যে রোগ প্রতিরধ ক্ষমতা করোনার আবহে বেশি বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+