বিজেপির দিকেই কি ঝুঁকে যাওয়ার ইঙ্গিত এনসিপির উপমুখ্যমন্ত্রীর! ফের খবরে অজিত পাওয়ার
বিজেপির দিকেই কি ঝুঁকে যাওয়ার ইঙ্গিত এনসিপির উপ মুখ্যমন্ত্রীর! ফের খবরে অজিত পাওয়ার
মহারাষ্ট্রের রাজনীতি কার্যত একাই তোলপাড় করে দিয়েছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের ভাইপো অজিত মহারাষ্ট্রের রাজনৈতিক গণিত মুহূর্তে পাল্টে দিতে গিয়েছিলেন গত অক্টোবরে। পাওয়ার শিবির ছেড়ে বিজেপির হাত ধরে সরকার গঠনের পথে হেঁটে তিনি জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন। এরপর সেখান শিবসেনা-এনসিপি-কংগ্রেসের তৈরি অবিজেপি সরকার গঠিত হতেই ফের একবার অজিত পাওয়ারের বার্তায় উঠে এল নয়া সমীকরণ ঘিরে জল্পনা!

নাগরিতকত্ব ইস্যু ও পাওয়ার
নাগরিকত্ব ইস্যুতে গোটা দেশে বিজেপি বিরোধিতায় সরব কংগ্রেস , এনসিপির মতো দলগুলি। সিএএ ও এনপিআর নিয়ে খোলাখুলি সমালোচনা শোনা গিয়েছে কংগ্রেস ও এনসিপির কণ্ঠে। এদিকে, সেই সিএএ ও এনপিআর নিয়ে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের মহারাষ্ট্র সরকার কোনও বাতিল করার প্রস্তাব আনবে কি না , সেই প্রশ্নের জবাবে এনসিপির নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, এই প্রস্তাব আনবার প্রয়োজন নেই। আর পার্টিলাইনের বাইরে গিয়ে অজিতের এমন মন্তব্য নিয়েই তোলপাড় শুরু।

অজিত পাওয়ার কী বলেছেন?
এনসিপির নেতা তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, সিএএ বা এনপিআর এর বিরুদ্ধে প্রস্তাব বিধানসভায় আনার প্রয়োজন নেই। কারণ, এই দুটি আইনই কারোর নাগরিকত্ব কেড়ে নেবে না। এমনকি বিজেপির সুরে সুর মিলিয়ে অজিত পাওয়ার বলেন, নাগরিকত্ব ইস্যুতে সিএএ ও এনপিআর নিয়ে কিছু মানুষ ভুয়ো তথ্য দিচ্ছেন। উল্লেখ্য, বিজেপি নেতারা সিএএ নিয়ে ভুয়ো তথ্য ইস্যুতে একইভাবে কংগ্রেস সহ বিরোধী নেতাদের বিঁধছেন।

সিএএ ও এনপিআর ঘিরে বিজেপি জোটের রাজ্যসরকার কোনপথে?
যেখানে মহারাষ্ট্রের অবিজেপি সরকার এনপিআর ও সিএএ নিয়ে বিরুদ্ধে প্রস্তাব আনতে চাইছে না, সেখানে বিজেপির শাসক জোটের শরিক জেডিইউ বিহারে সিএএ ও এনপিআর নিয়ে বিরোধী প্রস্তাব এনেছে। শুধু তাই নয়, বিহার নির্বাচনের আগে এই প্রস্তাব নিয়ে বিজেপি বিধায়কদের পাশেও পেয়েছে নীতীশ সরকার। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্রের প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হতে শুরু করেছে।

এনপিআর নিয়ে উদ্ধবের সম্মতি
এর আগে , মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব জানিয়ে দেন মারাঠা মুলুকে এনআরসি প্রবেশ না করলেও, সিএএ নিয়ে কোনও সমস্যা হবে না। কারণ এই আইন নাগরিকত্ব দিতে তৈরি হয়েছে , নিতে নয়।

এনপিআর নিয়ে কংগ্রেসের পরিস্থিতি
এদিকে, শিবসেনা জোট সরকারের মধ্যে এনপিঈর নিয়ে কংগ্রেস ও এনসিপির সঙ্গে গেরুয়া শিবিরের সমস্যা তৈরি হয়েছে। কংগ্রেস নেতাদের অভিযোগ এনপিআর আর সিএএ নিয়ে জোটের নেতৃত্বে থাকা শিবসেনা অবস্থান স্পষ্ট করে কিছু ঘোষণা করছে না। কংগ্রেস নেতা অশোক চভন এমনই বক্তব্য পেশ করেছেন। আর তার ঠিক পরেই এনসিপি নেতা অজিত পাওয়ারে বক্তব্য জোট সরকারের সুরের ছন্দ পতন করছে বলে জল্পনা অনেকের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications