হাসপাতালে ভর্তির দরকার নেই, চিদম্বরমের অন্তর্বতী জামিনের আবেদন খতিয়ে দেখবে হাইকোর্ট

এইমসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। সেই তথ্যকেই হাতিয়ার করে দিল্লি হাইকোর্ট চিদম্বরমের অন্তর্বতী জামিনের আবেদনটি পুনরায় খতিয়ে দেখবে বলে জানায়।আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপের মামলায় তিহার জেলে বন্দী রয়েছেন চিদম্বরম।

চিদম্বরমের জামিনের আবেদন খতিয়ে দেখা হবে


বৃহস্পতিবার চিদম্বরমের অন্তর্বতী জামিনের আবেদনের শুনানি চলাকালীনই দিল্লি হাইকোর্ট তাঁর স্বাস্থ্যের হাল খতিয়ে দেখার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে বলেছিল এইমসকে। প্রাক্তন অর্থমন্ত্রী পাকস্থলীর রোগে আক্রান্ত। হাইকোর্ট জানিয়েছিল যে, হায়দরাবাদের গ্যাসট্রোএনটেরোলজিস্ট নাগেশ্বর রেড্ডিকেও এই মেডিক্যাল বোর্ডে সামিল করা হোক।

আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত চিদম্বরম স্বাস্থ্যের কারণে অন্তর্বতী জামিনের আবেদন করেন। তিনি জানান, তাঁর অবস্থার অবনতি হচ্ছে এবং তাঁর জীবাণুমুক্ত পরিবেশের প্রয়োজন। তিনি ছ’‌দিনের অন্তর্বতী জামিন নিয়ে তাঁর নিয়মিত চিকিৎসক হায়দরাবাদের এশিয়ান ইনস্টিউট অফ গ্যাসট্রোএনটারোলজির রেড্ডির কাছে যাবেন।

চিদম্বরম দাবি করেন যে গত ৫ অক্টোবর থেকে তাঁর পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে এবং তাঁর দ্রিত চিকিৎসার প্রয়োজন। তিনি ২০১৭ সাল থেকে পাকস্থলী রোগে আক্রান্ত। এদিন হাইকোর্টে সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা এইমসের মেডিক্যাল রিপোর্ট আদালতে পড়ে শোনান, যেখানে উল্লেখ রয়েছে যে কংগ্রেস নেতার কোনও জীবাণুমুক্ত পরিবেশের প্রয়োজন নেই।

হাইকোর্টের বিচারপতি সুরেশ কাইট তিহার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন যে ৭৪ বছরের প্রবীণ কংগ্রেস নেতার জন্য পরিস্কার ও স্বাস্থ্যসম্মত ঘর দেওয়া হোক এবং বাড়ির খাবার, মিনারেল জল, মশারির, মাস্কের বন্দোবস্ত করা হোক। বিচারপতি চিদম্বরমের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোরও নির্দেশ দেন। চিদম্বরমের মূল আবেদনের শুনানি হবে ৪ নভেম্বর। ততদিন তাঁকে তিহার জেলেই থাকতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+