ভয় পাওয়াতে গুজব! কেন্দ্রের নির্দেশে রাজ্যে ১০ হাজার জওয়ান, জানালেন রাজ্যপাল
সাধারণ নাগরিকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।
সাধারণ নাগরিকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি
হামলার পর গত শুক্রবার রাত থেকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। কেন্দ্রের তরফে বিভিন্ন আধাসামরিক বাহিনীর ১০ হাজার জওয়ানকে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার কিংবা আটক করা হয়েছে। যাঁদের বেশিরভাগই
জামাত-ই-ইসলামি এবং হুরিয়ত কনফারেন্সের। এঁদের মধ্যে রয়েছেন জামাত-ই-ইসলামির প্রধান আম্বুল হামিদ ফৈয়াজ এবং হুরিয়ত কনফারেন্সের
ইয়াসিন মালিক।

রাজ্যপাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভয় পাওয়া কোনও কারণ নেই। ভয় পাওয়াতে গুজব ছড়ানো হচ্ছে। যেসব আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে, তা ভোটের জন্য। কিছু দিনের মধ্যে নির্বাচন কমিশনের দল রাজ্যে আসছে বলেও জানিয়েছেন তিনি।
পুলওয়ামায় ভয়াবহ হামলার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যপাল। গত ছয় মাসে সংবিধানের ৩৫এ ধারা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন রাজ্যপাল।
শুক্রবার গভীর রাতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানে করে ১০০ কোম্পানি অতিরিক্ত আধাসামরিক বাহিনী শ্রীনগরে পাঠানো হচ্ছে। যেখানে আগে থেকেই থাকা বাহিনী দিনরাত কাজ করে চলেছে।
আধাসামরিক বাহিনীর প্রকৃতি অনুযায়ী, একএকটি কোম্পানিতে জওয়ানের সংখ্যা থাকে ৮০ থেকে ১৫০। সূত্রের খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ১০ হাজার জওয়ানকে বিমানে শ্রীনগর নিয়ে যাওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications