বয়স ৭৫ পেরিয়েছে, তাই মোদীর মন্ত্রিসভায় জায়গা নেই মুরলী মনোহর যোশীর

নয়াদিল্লি

বয়স ৭৫ পেরিয়েছে, তাই মোদীর মন্ত্রিসভায় জায়গা নেই মুরলী মনোহর যোশীর
, ২৬ মে : বিজেপির শক্তিশালী স্তম্ভের একটি অবশ্যই মুরলী মনোহর যোশী। কিন্তু নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেলেন না বিজেপির এই বরিষ্ঠ নেতা। কারণটা অবশ্য়ই বয়স। নরেন্দ্র মোদীর নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার মন্ত্রীদের বয়স হতে হবে ৭৫-এর নীচে। যোশীর বয়স ৮০। ফলে আপাতত ক্যাবিনেট মন্ত্রী হওয়ার আশা ছাড়তে হচ্ছে প্রবীন এই নেতাকে।

এর আগে বাজপেয়ী সরকারে অবশ্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে ছিলেন মুরলী মনোহর যোশী। তবে এবারের ক্যাবিনেটে তাঁর নাম অনুপস্থিতই থাকছে। যদিও রবিবার পর্যন্ত সম্ভাব্য ক্যাবিনেট মন্ত্রী হিসাবে তাঁর নাম নিয়ে আলোচনা করা হয়েছে বলে সূত্রের তরফে খবর।

সোমবার সকালে মোদীর মন্ত্রিসভায় যোশীর না থাকার খবর নিশ্চিতভাবে প্রকাশ্যে আসে যখন গুজরাত ভবনে মোদীর চায়ের বৈঠকে অনুপস্থিত থাকেন মুরলী মনোহর যোশী। শুধু মুরলী মনোহর যোশীই নন, বয়সের কারণে মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালকৃষ্ণ আদবানী। বাজপেয়ী জমানায় স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী পদে। বাদ গিয়েছেন শান্তা কুমার এবং বিসি খান্দুরি।

শুধু মন্ত্রিসভা থেকে বাদ পড়া নয়, সূত্রের খবর অনুযায়ী, ৭৫ বছরের বেশি বয়সের নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার আশা না রাখতেই বলা হয়েছে।

এদিকে সূত্রের খবর অনুযায়ী, আজ সকালে গুজরাত ভবনে বিজেপির বেশ কয়েকজন নেতানেত্রীর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। এদিন যারা গুজরাত ভবনে হাজির হয়েছিলেন তাদের ক্যাবিনেটে যাওয়ার সম্ভাবনা থাকাতেই তাদের সঙ্গে শপথ গ্রহণের আগে মোদী বৈঠক সারেন। অরুণ জেটলি, সুষমা স্বরাজ, রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, ভি কে সিং, নির্মলা সীতারামন-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন গুজরাত ভবনের বৈঠকে।

ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন বেঙ্কাইয়া নাইডু, স্মৃতি ইরানি, পুনম মহাজন, কীর্তি সোমানিয়া, কালরাজ মিশ্র, অনন্ত কুমার, সুমিত্রা মহাজন এবং সত্যপাল সিং। সূত্রের খবর অনুযায়ী, টিডিপি থেকে একমাত্র পুষাপতি অশোক গজপতি রাজু মন্ত্রিসভায় থাকতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+