একবার ব্যবহারযোগ্য সমস্ত প্লাস্টিক তৈরি, বিক্রি এবং ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের
দীর্ঘদিন ধরেই প্লাটিক এবং প্লাস্টিকযাত দ্রব্যে বন্ধের দাবি জানাচ্ছিলেন পরিবেশবিদরা। সেই মতো সিঙ্গল ইউজ প্লাস্টিক মুক্ত ভারত তৈরি করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১লা জুলাই থে
ভয়ঙ্কর ভাবে দূষণ ঘটায় প্লাস্টিক! দীর্ঘদিন ধরেই প্লাটিক এবং প্লাস্টিকযাত দ্রব্যে বন্ধের দাবি জানাচ্ছিলেন পরিবেশবিদরা। সেই মতো সিঙ্গল ইউজ প্লাস্টিক মুক্ত ভারত তৈরি করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১লা জুলাই থেকে যে কোনও ধরনের সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

শুধু তাই নয়, এই সমস্ত প্লাস্টিক তৈরি , বিক্রি কিংবা ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত প্লাস্টিক ব্যাগ আমরা ব্যবহার করি সেগুলির ঘনন্ত অর্থাৎ Thickness ৫০ মাইক্রোন থেকে বাড়িয়ে ১২০ মাইক্রোন করা হয়েছে। এই নিয়ম আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
দুটি পর্যায়ে এই নিয়ম কার্যকর করা হবে।
বর্তমানে গোটা দেশে ৫০ মাইক্রোনের থেকে কম প্ল্যাস্টিক ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। নয়া নিয়ম অনুযায়ী ৩০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে প্লাস্টিকের ব্যাগের ঘনন্ত অর্থাৎ Thickness ৫০ মাইক্রোন থেকে বাড়িয়ে ৭৫ করতে হবে।
শুধু তাই নয়, আগামী বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২২ সালের মধ্যে গোটা দেশের প্লাস্টিক ব্যাগের থিকনেস ১২০ মাইক্রোন করতে হবে। কেন্দ্রের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে Non-woven প্লাস্টিক ক্যারি ব্যাগ কখনই ৬০ গ্রাম পার স্কোয়ার মিটারের বেশী হওয়া চলবে না। পুরো বিষয়টি দুটি পর্যায় ক্রমে করা হবে।
অন্যদিকে সরকারের নয়া এই সিদ্ধান্তে সিঙ্গল ইউজ প্লাস্টিক একেবারে ব্যবহার করা যাবে না। আর সেই মতো প্লাস্টিকের লাঠি, plastic stick for balloon, বিভিন্ন প্লাস্টিকের পতাকা, ক্যান্ডি প্লাস্টিকের স্টিক, আইসক্রিমের স্টিক, সাজানোর জন্যে ব্যবহৃত থারমকল।
এছাড়াও প্লাস্টিকের প্লেট, গ্লাস, বিভিন্ন প্লাস্টিকের কাটা চামচ। প্লাস্টিকের ছুরি। প্লাস্টিকের মিষ্টির বাক্স, নিমন্ত্রণ কার্ডে কোনও রকম প্লাস্টিকের ব্যবহার আর করা যাবে না। এমনকি সিগারেটের বাক্সের সঙ্গে যে সমস্ত প্লাস্টিক জড়িয়ে থাকে সেগুলিও আরও ব্যবহার করা যাবে না।
সরকারের এই সিদ্ধান্তে খুশি পরিবেশ বিদরা। তাঁদের মতে, এই সিদ্ধান্তে কিছুটা হলেও পরিবেশের সঙ্গে প্লাস্টিক মিশে যে ক্ষতি হচ্ছে তা কিছুটা হলেও কমবে বলে আশাবাদী পরিবেশবিদরা।
তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে একটা বছর সময় কেন প্রয়োজন তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদদের একাংশ। অন্যদিকে সরকারের সিদ্ধান্তে কিছুটা হলেও বড় ধাক্কা খাবে ব্যবসায়ীরা। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications