Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর জনতা দরবার নয়, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি: আর জনতা দরবার নয়। যে কোনও অভাব-অভিযোগ জানাতে হবে অনলাইনে বা ফোনে। সোমবার এই নতুন সিদ্ধান্তের কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ক্ষমতায় এসে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, তিনি জনতার সঙ্গে মুখোমুখি কথা বলে সমস্যার সমাধান করতে চান। তাই চালু করেন জনতা দরবার। কিন্তু, গত শনিবার তাঁর জনতা দরবারে বিপুল বিশৃঙ্খলা হয়। ওয়াকিবহাল মহলের ধারণা, এর জেরে জনতা দরবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেজরিওয়াল।

এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান, "আমরা একটা ব্যবস্থা গড়ে তুলতে চাইছি, যেখানে মানুষ অনলাইনে তাঁদের ক্ষোভ জানাতে পারবেন। আর যাঁরা অনলাইনে সেটা পারবেন না, তাঁদের জন্য থাকবে কল সেন্টার। ডাক মারফত চিঠি পাঠিয়েও মানুষ সমস্যার কথা জানাতে পারেন।" তিনি বলেন, সপ্তাহে একদিন মানুষের মুখোমুখি হতে তাঁর আপত্তি নেই। কিন্তু, সেখানে কোনও অভাব-অভিযোগ শোনা হবে না। শুধু সৌজন্য বিনিময় হবে।

প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের এই সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বেঁচেছে পুলিশ। কারণ এর ফলে নিরাপত্তা নিয়ে আর তাদের তটস্থ থাকতে হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+