৫০ হাজারের বেশি টাকা তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কে, জানালো আরবিআই
৫০ হাজারের বেশি টাকা তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কে, জানালো আরবিআই
ইয়েস ব্যাঙ্কে টাকা তোলার সীমা বেধে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের পক্ষ থেকে জানা গিয়েছে, ইয়েস ব্যাঙ্কে অ্যাকাউন্ট পিছু ৫০ হাজার করে টাকা তোলা যাবে। আরবিআই এই নির্দেশ একমাসের জন্য দিলেও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই আদেশ জারি থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লিখিত অনুমতি ছাড়া মাসে ৫০ হাজারের বেশি টাকা তোলা যাবে না। জানা গিয়েছে, গত ৬ মাস ধরে আর্থিক সংকটে চলছিল ব্যাঙ্কটি। আরবিআইয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায় আরবিআই। যদিও চিকিৎসা, বিদেশে পড়তে যাওয়া সহ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। এই পরিস্থিতিতে প্রশাসক হিসেবে এসবিআইয়ের প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে নিয়োগ করা হল। জানা গিয়েছে, মূলধনের সমস্যা ও ব্যাপকভাবে অনাদায়ী ঋণের ভারে জর্জরিত এই ব্যাঙ্কটি। বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে এর আগে মুম্বই ভিত্তিক সমবায় ব্যাংক পিএমসি ব্যাঙ্কের ক্ষেত্রে মাস ছ’য়েক আগে এমনই পদক্ষেপ নিয়েছিল আরবিআই। এবার ইয়েস ব্যাঙ্কের জন্য একই পদক্ষেপ নেওয়া হল।












Click it and Unblock the Notifications