আলাদাই থাকব, চন্দ্রশেখর রাওয়ের প্যাঁচে ভ্যাবলা কংগ্রেস

চন্দ্রশেখর রাও
হায়দরাবাদ, ৪ মার্চ: মাস্টারস্ট্রোক দিলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। সাফ জানালেন, কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। এমনকী, লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গঠন হবে কি না, তা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন তিনি। ফলে তেলেঙ্গানা অঞ্চলে ভোটে আদৌ কী হবে, এটা ভেবে এখন ভয়ে কাঁটা কংগ্রেস নেতারা।

লোকসভা ভোটের আগে চটজলদি তেলেঙ্গানা গঠন করল ইউপিএ তথা কংগ্রেস সরকার। কারণ টিআরএস তাদের ইঙ্গিত দিয়েছিল, যদি তেলেঙ্গানা তৈরি হয়, তা হলে তারা কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। কংগ্রেসও ভেবেছিল, তেলেঙ্গানা তৈরি হলে চন্দ্রশেখর রাও তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন এবং কথা রাখবেন। তাই অগণতান্ত্রিক পদ্ধতিতে হলেও তেলেঙ্গানা তৈরি হল খুব দ্রুত।

ভোটে জোটও অনিশ্চিত, কথা দিল না টিআরএস

আলাদা রাজ্য তৈরির সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এবার কংগ্রেসকে হতভম্ব করে দিয়ে চন্দ্রশেখর রাও বলেছেন, "কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার প্রশ্নই উঠছে না। তেলেঙ্গানার একটা নিজস্ব আওয়াজ থাকা উচিত। তাই আমরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। সীমান্ধ্র অঞ্চলের কথা তুলে ধরতে দু'টো আঞ্চলিক দল আছে। তেলেঙ্গানারই বা থাকবে না কেন?" তাঁর দাবি, কখনওই টিআরএস কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার কথা বলেনি!

পাশাপাশি, ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গঠন হবে কি না, তাও পরিষ্কার করেননি। বলেছেন, আগে কংগ্রেসের দিক থেকে প্রস্তাব আসুক। তার পর ভাবা যাবে। তবে কংগ্রেস ক্ষমতায় এলে টিআরএস সমর্থন করবেন বলে জানান তিনি।

আপনারা কি বিজেপি-র সঙ্গে হাত মেলাবেন? চন্দ্রশেখর রাওয়ের সংক্ষিপ্ত জবাব, "দেখা যাক।"

তেলেঙ্গানা অঞ্চলে ১৭টি লোকসভা আসন। কংগ্রেস ভেবেছিল, টিআরএস তাদের সঙ্গে মিশে গেলে সবগুলিই তারা পাবে। জোট হলেও অন্তত হাফ ডজন পাবে। কিন্তু এখন একখানা আসনও কংগ্রেস সেখানে পাবে কি না, এটাই সন্দেহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+