সন্ধ্যায় নয়, বিয়ে করুন সকালে সূর্যের উপস্থিতিতে! তৈরি হিন্দু ধর্মের নয়া 'কোড অফ কনডাক্ট'
New 'Hindu Code of Conduct': সনাতন ধর্মের মানুষদের জন্য এবার বিশেষ নীতি তৈরি করল কাশী বিদবাদ পরিষদ। কী করা যাবে আর কোনটা করা যাবে না, তা নিয়েই এই কোড অফ কনডাক্ট তৈরি করা হয়েছে। প্রয়াগরাজে মহা কুম্ভেই (Maha Kumbh 2025) প্রকাশ করা হবে ওই বিধি। কাশী বিদবাদ পরিষদ হল এক বিশেষ প্রতিষ্ঠান যারা বেদিক জ্ঞান নিয়ে কাজ করে। বৈদিক নিয়ম গুলি সংরক্ষণ করে এই প্রতিষ্ঠান।
তারাই এবার তৈরি করেছে হিন্দু ধর্মের নতুন নীতি (New Hindu Code of Conduct)। সূত্রের খবর, ৩০০ পাতার ওই বিধি তৈরি করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের বৈঠকে সেটি পেশ করা হবে। শনিবার থেকে শুরু হবে সেই বৈঠক। উপস্থিত থাকবেন সাধু সন্তরা। ওই বিধির ১০০০ টি কপি তৈরি করে সাধুদের মধ্যে বিতরণ করা হবে, এমনটাই পরিকল্পনা রয়েছে।

কপি দেওয়া হবে শঙ্করচর্যাকেও। গত ১৫ বছর ধরে দেশের বহু সাধু সন্তের সঙ্গে কথা বলে যে বিধি তৈরি করা হয়েছে, তাতে কী আছে, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে, সারা ভারত সন্ত সমিতির জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র আনন্দ সরস্বতী জানিয়েছেন, হিন্দু ধর্মের গাইড লাইন তৈরি করা হয়েছে। সামাজিক জীবনে কীভাবে চলতে হবে, তারই উল্লেখ আছে। নতুন নীতিতে রাতে বিয়ে বন্ধ করার কথা বলা হয়েছে।
বলা হয়েছে, হিন্দু ধর্মে সূর্যের উপস্থিতিতে বিয়ে করাই সবথেকে ভাল। তাই দিনের বেলা বিয়ে করা উচিৎ। ভ্রুন হত্যা করা মহিলাদের জন্য পাপ, এমনটাও বলা হয়েছে সনাতন বিধিতে।
এছাড়া, মহিলা ও পুরুষ যে সমান, সে কথাও উল্লেখ করা হয়েছে। এমনকী যজ্ঞ করার ক্ষেত্রেও মহিলাদের কোনও বাধা থাকবে না। বেদে অস্পৃশ্য তার কোনও জায়গা নেই, এমনটাই বলছেন সাধুরা। মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে কোনও বাধা নেই তপশিলি জাতি বা উপজাতির মানুষের। ঘর ওয়াপসির নিয়ম ও সহজ করা হয়েছে এই বিধিতে।
যেহেতু শাস্ত্র মতে সবাই হিন্দু তাই যে কেউ চাইলে হিন্দু ধর্মে ফিরতে পারে। পুরান ও অন্যান্য নথির ওপর ভিত্তি করে এই বিধি তৈরি করা হয়েছে। নয়া নিয়মাবলী বলছে বর্ণের ভিত্তিতে অস্পৃশ্যতা কখনই বৈদিক ঐতিহ্যের অংশ ছিল না। আর তাই মন্দিরে তফসিলি জাতি সম্প্রদায়ের সদস্যদের প্রবেশে কোনও বাধা নেই। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications