এপ্রিল থেকে হাইওয়ের ধারে থাকবে না মদের দোকান, রায় সুপ্রিম কোর্টের
এপ্রিল মাস থেকে হাইওয়ের ধারে কোনও মদের দোকান চালানোর অনুমতি দেওয়া হবে না। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। যে মদের দোকান বা ঠেক গুলি রয়েছে তার লাইসেন্স পুণর্নবীকরণ হবে না।
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : এপ্রিল মাস থেকে হাইওয়ের ধারে কোনও মদের দোকান চালানোর অনুমতি দেওয়া হবে না। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। যে মদের দোকান বা ঠেক গুলি রয়েছে তার লাইসেন্স পুণর্নবীকরণ হবে না।
সুপ্রিম কোর্টের নয়া আদেশ অনুযায়ী, রাজ্য বা জাতীয় সড়ক থেকে অন্তত ৫০০ মিটার দূরে থাকতে হবে এই ধরণের মদের দোকানগুলিকে। অ্যালকোহল জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন বা ব্যানারও তুলে ফেলতে হবে বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে।

এই নির্দেশিকার বাস্তবায়িত করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানকে।
এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে শীর্ষ আদালতের ইঙ্গিত হাইওয়ের ধারের এই সমস্ত মদের দোকান যাত্রাপথে মানুষকে আকৃষ্ট করে। যাত্রীরা এই সমস্ত দোকান থেকে মদ্যপান করে ফের দুই চাকা বা চার চাকার গাড়ি চালায়। যার ফলে 'ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ' দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে।
আর সেই কারণেই মদের দোকানগুলি এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে হাইওয়ে যাত্রীরা তা দেখতে না পান এবং যাতায়াতের পথে এই ধরনের দোকানের ব্যবহারও না করতে পারেন।












Click it and Unblock the Notifications