সরকারি কর্মচারীরা পরতে পারবেন না জিনস -টিশার্ট ! নয়া নিয়ম জারি প্রতিবেশী রাজ্যে
জিনস -টিশার্ট পরতে পারবেন না সরকারি কর্মচারীরা !
সরকারি কর্মচারিদের মদ্যপানের ওপর নিষেদাজ্ঞ অনেক আগেই হয়েছিল বিহারে। এবার বাংলার প্রতিবেশী রাজ্যে নীতীশ কুমার সরকার জারি করল আরও এক নতুন নিয়ম। সরকারি কর্মচারীদের সেখানে এবার থেকে মেনে চলতে হবে নতুন ড্রেস কোড।

বিহার সরকারের জারি করা নয়া নিয়মে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীরা যেন জিনস বা টিশার্ট পরে না আসেন। সেক্ষেত্রে দফতরে 'ফর্মাল' পোশাক পরার বার্তা দিয়েছে নীতীশ সরকার। বিহার সরকারের দাবি, 'অফিস ডেকোরাম' মেনে চলতে হবে সরকারি কর্মচারিদের। আর তার জন্যই এই নয়া ড্রেস কোডের বার্তা।
নির্দেশাবলীতে বলা হয়েছে, বিহারের রাজ্যসরকারি কর্মচারীরা যেন সাধারণ, স্বস্তিকর হালকা পোশাক পরেন। যা দৃষ্টিকটূ যেন না হয় বলে দাবি করা হয়েছে রিপোর্টে। আবহাওয়া ও পরিস্থিতি বিচার করে পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মচারিদের।












Click it and Unblock the Notifications