শুটিং সেটে ভাঙচুর অপ্রয়োজনীয় ছিল, 'পদ্মাবতী'-ছবিতে কোনও অন্তরঙ্গ দৃশ্য নেই : সঞ্জয়লীলা বনশালী

ঐতিহাসিক ঘটনাকে বিকৃত করে প্রদর্শন করা হচ্ছে, এই অভিযোগে, শনিবার জয়পুরে সঞ্জয় লীলা বনশালীর ছবি 'পদ্মবতী'-র সেটে ভাঙচুর চালায় রাজপুত করনী সেনা। রবিবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক বনশালী।

জয়পুর, ২৯ জানুয়ারি : ঐতিহাসিক ঘটনাকে বিকৃত করে প্রদর্শন করা হচ্ছে, এই অভিযোগে, শনিবার জয়পুরে সঞ্জয় লীলা বনশালীর ছবি 'পদ্মবতী'-র সেটে ভাঙচুর চালায় রাজপুত করনী সেনা। রবিবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক বনশালী। ঘটনার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, এই ঘটনার কোনও প্রয়োজন ছিল না। এই ঘটনার জেরে জয়পুরের মতো সুন্দর শহরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হল। [জয়পুরে 'পদ্মাবতী'-র সেটে হামলা, মারধর পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে]

শনিবার, আন্দোলনকারীরা সঞ্জয় লীলা বনশালীর চুলের মুটি ধরে, চড় থাপ্পড় মারে। বনশালিকে তরম হেনস্থা করা হয়, জয়গড় দূর্গে ছবির সেটে ভাঙচুর চালানো হয়। বনশালী পুরো ঘটনাটি নিজের ফোনে ভিডিও করেন। হামলাকারী রাজপুত করনী সেনার দাবি, রানী পদ্মাবতীকে নিয়ে আলাউদ্দিন খিলজির ভালবাসার ঘটনাকে বিকৃত করে দেখানো হচ্ছে এই ছবিতে। তারই প্রতিবাদে এই ভাঙচুর। [(ছবি) পদ্মাবতী ছবিতে দীপিকার লুক দেখলে মুগ্ধ হয়ে যাবেন!]

শুটিং সেটে ভাঙচুর অপ্রয়োজনীয় ছিল, 'পদ্মাবতী'-ছবিতে কোনও অন্তরঙ্গ দৃশ্য নেই : সঞ্জয়লীলা বনশালি

এই ঘটনার পরেই একটি বিবৃতিতে বনশালী জানান, ছবির কলাকুশলীদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছুদিনের জন্য ছবির শুটিং বন্ধ রাখা হচ্ছে। এমনকী ছবির সমস্ত কলাকুশলীদের নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন। [দীপিকার লুক গোপন রাখতে আঁটোসাটো নিরাপত্তা 'পদ্মাবতী'- সেটে]

অভিযোগ, ছবিতে রানী পদ্মাবতী (দীপিকা পাডুকোন) এবং আলাউদ্দিন খিলজির (রণবীর সিং)-এর মধ্যে অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে। যদিও পরিচালকের দাবি, এই ছবিতে এমন কোনও দৃশ্যই নেই। তিনি বলেন, "কোনও স্বপ্নের দৃশ্য এমনকী আপত্তিজনক কোনও দৃশ্যই রানী পদ্মাবতী এবং আলাউদ্দিন খিলজির মধ্যে দৃশ্যায়িত হয়নি। এই ছবি করার আগে আমরা যথাযথ গবেষনার করাজ করেই ছবিতে হাত দিয়েছি।" [পদ্মাবতী ছবির জন্য রণবীরের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা?]

শহর ছাড়ার আগে বনশালী জানিয়ে যান, এখন উপলব্ধি না করলেও এই ছবি দেখার পর জয়পুর বাসী এমনকী আন্দোলনকারীরও এই ছবি নিয়ে গর্বিত বোধ করবেন। মেওয়াঢ় তাদের সম্মানিত রানিকে নিয়ে গর্বিত বোধ করবেন। আমরা কারোর ভাবাবেগে আঘাত দিতে চাই না। আমরা কৃতজ্ঞ থাকব যদি স্থানীয় সমর্থন আমরা পাই ছবি তৈরির ক্ষেত্রে এবং তাদের সম্মানিত রানির কথা গোটা বিশ্বের কাছে তুল ধরতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+