আধার সংযুক্তিকরণের ওপর স্থগিতাদেশ নয়, ব্যাঙ্ক, টেলিকম অপারেটরদেরও ধমক সুপ্রিমকোর্টের
মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের ওপর কোনও অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিমকোর্ট, এবিষয়ে সাংবিধানিক বেঞ্চই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জানিয়েছে সুপ্রিমকোর্ট
মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের ওপর কোনও অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিমকোর্ট। এবিষয়ে সাংবিধানিক বেঞ্চই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আবেদনকারীদের জানিয়ে দিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি এ কে সিকরি।

একইসঙ্গে এদিন ব্যাঙ্কগুলি ও টেলিকম অপারেটরদেরও ভর্ৎসনা করেছে আদালত। আধার নম্বর সংযুক্ত না করলে মোবাইল নম্বর অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে প্রত্যেকদিনই এসএমএস পাঠিয়ে গ্রাহকদের ভয় পাওয়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিচারপতি। এই ধরনের মেসেজ পাঠানোর কথা কেন্দ্র অস্বীকার করলে বিচারপতি একে সিকরি বলেন, তিনি নিজে এই ধরনের এসএমএস পেয়েছেন তাহলে কেন্দ্র কীভাবে তা অস্বীকার করতে পারে।
বিচারপতি বলেন এই প্রতিষ্ঠানগুলির সাধারণ মানুষকে ভয় পাওয়ানো বন্ধ করতে হবে। অপরদিকে মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার বিরোধিতা করে এক সমাজকর্মীর দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি বলেন, সাংবিধানিক বেঞ্চ যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ফয়সালা শোনায়, ততক্ষণ পর্যন্ত কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া যাবে না।












Click it and Unblock the Notifications