আইসক্রিম পেলেন না উপ-মুখ্যমন্ত্রী, শো-কজ দুই ইঞ্জিনিয়ারকে

অজিত পাওয়ার
ঔরঙ্গাবাদ, ১৭ জুলাই: মধ্যাহ্নভোজে আইসক্রিম ছিল না। তাই মন্ত্রীমশাইয়ের চ্যালারা রেগে আগুন। তাদের অভিযোগের জেরে এখন চাকরি নিয়ে টানাটানি শুরু হল দুই ইঞ্জিনিয়ারের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তাঁর দল এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি)-র একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। জলনায় ছিল সেই বৈঠক। পথে ঔরঙ্গাবাদে গাড়ি থামিয়ে মধ্যাহ্নভোজ সারেন পূর্ত দফতরের অতিথিশালায়। হঠাৎ মন্ত্রী এসে হাজির হওয়ায় হইহই পড়ে যায়। তড়িঘড়ি তাঁর জন্য এলাহি ভোজের ব্যবস্থা করেন পূর্ত দফতরে থাকা দুই ইঞ্জিনিয়ার। খাওয়া শেষে মন্ত্রী জিজ্ঞেস করেন, "শেষ পাতে কিছু নেই? মানে মিষ্টি বা আইসক্রিম?" কাঁচুমাচু মুখে দুই ইঞ্জিনিয়ার জানান, এত তাড়াতাড়ি আইসক্রিমের ব্যবস্থা করা যায়নি। তিনি আর কথা না বাড়িয়ে চলে যান।

মন্ত্রী কিছু না বললেও তাঁর শাগরেদরা রেগে কাঁই! মন্ত্রীমশাই আইসক্রিম খেতে চেয়েছেন অথচ পাননি, এমন কেমন কথা? অভিযোগ রুজু হয় জেলাশাসক এবং পূর্ত সচিবের কাছে। সেই ভিত্তিতে দুই ইঞ্জিনিয়ারকে শো-কজ নোটিশ ধরানো হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সব জেনেও চুপ করে রয়েছেন বলে অভিযোগ। বিজেপি এই ঘটনাকে 'স্বৈরাচারী' বলে বর্ণনা করেছে।তাদের বক্তব্য, যখন এ ধরনের অভিযোগ রুজু হল এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হল, তখন সবটাই জানতেই অজিত পাওয়ার। তবুও তিনি চুপ করে রয়েছেন। এর অর্থ তিনি বিষয়টি উপভোগ করছেন বা তাতে মদত দিচ্ছেন। অজিত পাওয়ারের মন্তব্য অবশ্য পাওয়া যায়নি এই ঘটনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+