বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মেয়েরা সুরক্ষিত নয়, জেএনইউ নিয়ে সোচ্চার নোবেল জয়ী কৈলাশ সতীর্থ
বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মেয়েরা সুরক্ষিত নয়, জেএনইউ নিয়ে সোচ্চার নোবেল জয়ী কৈলাশ সতীর্থ
জেএনইউয়ের হামলা নিয়ে খুশি নন কেউই। সমাজের সব স্তরের বিশিষ্টজনের মুখেই এই হামলা নিয়ে নিন্দা শোনা যাচ্ছে। অভিজিত বন্দ্যোপাধ্যায়ের পর এবার আর এক নোবেল জয়ী জেএনইউ কাণ্ড নিয়ে মুখ খুললেন। নোবেল জয়ী তথা শিশু অধিকার কর্মী কৈলাশ সতীর্থ মঙ্গলবার জেএনইউ ঘটনাকে লজ্জাজনক এবং মর্যাদাহানি বলে অ্যাখা দিলেন।

কৈলাশ সতীর্থ বলেন, 'জেএনইউ পড়ুয়াদের ওপর মুখ ঢাকা গুণ্ডাদের হামলা নিতান্তই লজ্জাজনক ঘটনা। জেএনইউ ও জামিয়ার মতো বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের মেয়েরাই সুরক্ষিত না থাকে, তবে এর চেয়ে মর্যাদাহানি আর কি হতে পারে।’ তিনি আরও বলেন, 'হামলাকারীরা যারাই হোক তারা পড়ুয়া নয়। এ ধরনের হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার সব ছাত্র সংসদদের।’ রবিবার জেএনইউতে মেয়ে সহ পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালায় মুখোশধারী বহিরাগতরা। কাঠ ও লোহার রড নিয়ে হস্টেলের ভেতরে ঢুকে তাণ্ডব চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের অন্য সম্পত্তিও ভাঙচু করে তারা। জেএনএসইউ সভানেত্রী ঐশী ঘোষ এই ঘটনায় গুরুকর আহত হন, তাঁর ওপর লোহার রড দিয়ে হামলা চালানো হয়।
শৈশব বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা সতীর্থ, যিনি শিশুদের অধিকার নিয়ে লড়েন, তিনি দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর সঙ্গে সব ছাত্র সংসদকে বসার জন্য আর্জি জানান। তিনি বলেন, 'যেভাবে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা ও আতঙ্কের পরিবেশ গড়ে উঠেছে। তাই দেশের শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানাবো যে তিনি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও জাতীয় ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসুন’।












Click it and Unblock the Notifications