গ্রাম পরিচ্ছন্ন না হলে বন্ধ মুফতের চাল! রাজ্যের প্রধানের এমন নির্দেশ ঘিরে বিতর্ক
এবার বিতর্কিত নির্দেশের জেরে বিতর্কে জড়ালেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি। স্থানীয় প্রশাসনের পরিচ্ছন্নতার সার্টিফিকেট না পেলে গ্রামবাসীদের বিনামূল্যে চাল সরবরাহ করা হবে না।
এবার বিতর্কিত নির্দেশের জেরে বিতর্কে জড়ালেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি। স্থানীয় প্রশাসনের পরিচ্ছন্নতার সার্টিফিকেট না পেলে গ্রামবাসীদের বিনামূল্যে চাল সরবরাহ করা হবে না। শনিবার তিনি এই নির্দেশ দেন। গ্রামগুলিকে আবর্জনা মুক্ত রাখার জন্য বলা হয়েছে গ্রামবাসীদের। জানা গিয়েছে, এই নির্দেশ লাগু করার জন্য ৩১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ওই নির্দেশে।

কেন্দ্র শাসিত এই অঞ্চলের বিধায়কদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিনামূল্যে চাল সরবরাহ বন্ধ রাখা হবে। যা মজুত রাখা হবে সরকারের ভাঁড়ারে।
স্থানীয় বিধায়ক কিংবা কমিউন কমিশনারকে চিঠি দিয়ে তাঁদের গ্রাম যে পরিচ্ছন্ন তা জানাতে হবে পুর কমিশনারকে। পরে সেই গ্রাম ঘুরে দেখবেন সরকারি আধিকারিকরা। তারপর সেই গ্রাম বিনামূল্যে চাল পাবে।
পুদুচেরির গ্রামীণ পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপ রাজ্যপাল। তিনি বলেছেন, গত দুবছরে গ্রামীণ পরিচ্ছন্নতার কোনও উন্নতি হয়নি বলেই জানিয়েছেন তিনি। তবে এব্যাপারে নাবার্ডকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।
Linked Free Rice distribution to respective constituency MLAs & Commune Commisioners Certifying villages open defecation free and of strewn garbage and plastic.
— Kiran Bedi (@thekiranbedi) April 28, 2018
Free Rice reaches out to more than half d population primarily in rural areas
This is d learning of morning round today pic.twitter.com/CCIaVAGdDT
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications