জনমতে পিছু হঠল মোদী সরকার, প্যানের সঙ্গে আধার লিঙ্কে উঠল সময়সীমা

প্যান ও আধার নম্বর সংযুক্তিকরণের কোনও নির্দিষ্ট সময়সীমা নেই, লোকসভায় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা তুলে দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রথমে ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা ধার্য করা হলেও বর্তমানে কোনও সময়সীমা আর নেই বলে জানিয়েছেন জেটলি।

জনমতে পিছু হঠল মোদী সরকার, প্যানের সঙ্গে আধার লিঙ্কে উঠল সময়সীমা

শুক্রবার লোকসভার অধিবেশনে প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে জেটলি জানান, এইধরনের কোনও নির্দিষ্ট সময়সীমাই ধার্য করা হয়নি। গত ৩১শে জুলাই, কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণের জন্য ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছিল। তবে জেটলির এদিনের বক্তব্যে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ২৮শে জুন পর্যন্ত পাওয়া হিসেবে, দেশের ২৫ কোটি মানুষের কাছে প্যান কার্ড রয়েছে আর আধার কার্ড ইস্যু করা হয়েছে ১১১ কোটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+