অগাস্তা ওয়েস্টল্যান্ড মামলা! 'স্বস্তি' গান্ধী পরিবারে
অগাস্তা ওয়েস্টল্যান্ড নিয়ে স্বস্তিতে গান্ধী পরিবার। ইউপিএ চেয়ারপাস্তন সনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলে জানিয়েছেন, রোজমেরি পাত্রিজি।
অগাস্তা ওয়েস্টল্যান্ড নিয়ে স্বস্তিতে গান্ধী পরিবার। ইউপিএ চেয়ারপাস্তন সনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলে জানিয়েছেন, রোজমেরি পাত্রিজি। ভিভিআইপি হেলিকপ্টার কেলেঙ্কারিতে সিবিআই হেফাজতে থাকা ক্রিশ্চিয়ান মাইকেলের আইনজীবী তিনি।

দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রোজমেরি পাত্রিজি বলেন, সরকার তাঁকে গ্রেফতার পর্যন্ত করতে পারে। কেননা তিনি মাইকেলের সম্পর্কে সবকিছুই জানেন। নিজের দেশে ফিরে গিয়ে পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করতে চান বলে জানিয়েছেন তিনি।
মাইকেলের হয়ে সিবিআই-এর বিশেষ আদালতে বিচারক অরবিন্দ কুমারের এজলাসে হাজির হয়েছিলেন রোজমেরি। সঙ্গে ছিলেন অ্যালজো কে জোসেফ। ভারতে মাইকেলের আইনজীবী।
মাইকেলের জামিন নিয়ে ফের শুনানি হওয়ার কথা রয়েছে ১৯ ডিসেম্বর।
রোজমেরি পাত্রিজি আদালতে বলেন, তিনি মাইকেলের হয়ে গত ৫ বছর ধরে ইতালি এবং সুইৎজারল্যান্ডের আদালতে লড়াই করছেন। আদালতের তরফে তাঁকে ১০ মিনিটের জন্য মাইকেলের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়। যদিও সিবিআই-এর তরফে পাত্রিজির গ্রহণযোগ্য নিয়ে প্রশ্ন তোলা হয়।
আদালতে রোজমেরি জানান, এই মামলার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু কাগজপত্র তার কাছে রয়েছে। প্রয়োজনে তিনি তা আদালতে জমা দিতে পারেন।
৩,৬০০ কোটির অগাস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার চুক্তি সম্পাদন হয়েছিল মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ে। এই চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় ৫৪ বছর বয়স্ক মাইকেলের সঙ্গে অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications