প্রমাণ ছাড়াই আটকেছে এনসিবি, ভুল ব্যাখ্যা হচ্ছে হোয়াটস অ্যাপ চ্যাটেরও! জামিন চেয়ে হাইকোর্টে আরিয়ান
বারবার জামিনের আবেদন খারিজ নিম্ন আদালতে। শেষমেশ বোম্বে হাইকোর্টে আবেদন আরিয়ান খানের আইনজীবীর। গত মাসের শেষের দিকে মাঝ সমুদ্র থেকে গ্রেফতার করা হয় শাহরুখ পুত্রকে। এরপর থেকে আর্থার জেলেই স্থায়ী ঠিকানা তাঁর। সম্প্রতি মুম্বই
বারবার জামিনের আবেদন খারিজ নিম্ন আদালতে। শেষমেশ বোম্বে হাইকোর্টে আবেদন আরিয়ান খানের আইনজীবীর। গত মাসের শেষের দিকে মাঝ সমুদ্র থেকে গ্রেফতার করা হয় শাহরুখ পুত্রকে। এরপর থেকে আর্থার জেলেই স্থায়ী ঠিকানা তাঁর। সম্প্রতি মুম্বইয়ের এনসিবি আদালতে খারিজ হয়ে যায় আরিয়ানের জামিন।

সেই মতো আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে দ্বারস্থ শাহরুখ-পুত্রের আইনজীবীর।
এদিন সর্বোচ্চ আদালতে আইনজীবী তাঁর আবেদনে জানান, কোনও প্রমাণ ছাড়াই আরিয়ানকে ধরে রেখেছে এনসিবি। শুধু তাই নয়, তাঁর হোয়াটস অ্যাপ চ্যাটকেও এনসিবি ভুল ব্যাখ্যা করছে বলেও হাইকোর্টে দাবি অ্যাডভোকেট মনিশ সিসোদিয়া। বোম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিচারপতি NW Sambre-এর এজলাসে এই মামলার শুনানি হবে।
শুক্রবার বিচারপতির কাছে আরিয়ান খানের বেল মামলার শুনানি দ্রুত করার আবেদন রাখেন আইনজীবী। যদিও আদালত সেই আবেদন কার্যত খারিজ করে দিয়েছে। আগামী ২৬ তারিখ এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত। সেদিন মামলা কোনদিকে গড়ায় সেদিকেই নজর সবার।
উল্লেখ্য, আরিয়ান খান ছাড়াও জেল হেফাজতের মেয়াদ বেড়েছে ড্রাগ মামলায় গ্রেফতার আরও আট অভিযুক্তের। জেল হেফাজতের মেয়াদ বেড়েছে আরবাজ মার্চেন্টেরও। উল্লেখ্য, এর আগে আরিয়ান খানের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ জানিয়েছিল মুম্বইয়ের বিশেষ আদালত। আজ বৃহস্পতিবার ফের একবার বাড়ল মেয়াদ। ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বৃহস্পতিবার আদালতে তোলা হয়নি অভিযুক্তদের। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলার শুনানি হয়। শুনানি শেষে নিম্ন আদালত এহেন নির্দেশ জানায়। আর এরপরেই আরিয়ান খানের আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন জানাবেন বলে জানিয়েছিলেন।
আর সেই মতো আজ শুক্রবার শাহরুখ-পুত্রের জামিনের আবেদনের শুনানি করা হল বোম্বে হাইকোর্টে।
তবে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই বৃহস্পতিবার সকালে আর্থার জেলে পৌঁছে যান শাহরুখ। জেলের মধ্যেই বেশ কিছুক্ষন ছেলে এবং বাবার মধ্যে কথাবার্তা হয়। প্রায় আধঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন শাহরুখ। অন্যদিকে, এদিন শাহরুখ খানের দেহরক্ষী রবি সিংকে দেখা গিয়েছে এনসিবির অফিসে।
একটি মুখ-বন্ধ ফাইল নিয়ে ভিতরে ঢুকতে দেখা যায় তাঁকে। যদিও রবি সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে রাজি না হওয়ায় তাঁর আসার কারণও জানা যায়নি। তবে ওই খামে কি রয়েছে তা জানা যায়নি। অন্যদিকে এদিন প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে জেরা করা হয় অভিনেত্রী অনন্যা পান্ডেকে।












Click it and Unblock the Notifications