'কোনও দুষ্মন্ত চৌতালা নেই এখানে যার বাবা জেলে থাকছেন', বিজেপিকে চরম তোপ শিবসেনার

হরিয়ানার রাজনৈতিক আঙিনায় সদ্য সামাপ্ত বিধানসভা নির্বাচনের পর একাই স্লগ ওভারে ঝোড়ো ব্য়াটিং করে গিয়েছেন জেজেপির দুষ্মন্ত চৌতালা। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তিনি একাই রীতিমতো বিজেপিকে ব্য়াকফুটে ফেলে দিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলে এবার মহারাষ্ট্র বিজেপিকে তোপ দাগেন শিবসেনার সঞ্জয় রাউত।

সঞ্জয় রাউতের বক্তব্য

সঞ্জয় রাউতের বক্তব্য

সঞ্জয় রাউত মহারাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শিবসেনার তরফে খোঁচা দিয়ে বিজেপির বিরুদ্ধে তুমুল তোপ দাগেন। তিনি বলেন, 'এখানে কোনও দুষ্মন্ত নেই যে যার বাবা জেলে থাকবে। এখানে (মহারাষ্ট্রে) আমার আছি। যাঁরা ধর্ম আর সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি।.. ' তিনি জানান, শিবসেনা শুধুমাত্র এই মুহূর্তে ভোটের আগে যে কথা হয়েছে, সেই দাবি মেনে মন্ত্রিসভা চায়।

'সেনা' বাহিনীর খোঁচা বিজেপিকে

'সেনা' বাহিনীর খোঁচা বিজেপিকে

শিবসেনার তরফে সঞ্জয় রাউত জানিয়েছেন,উদ্ধব ঠাকরে আগেই বলেছেন যে শিবসেনার সামেন অন্য 'অপশন ' রয়েছে সরকার গঠন নিয়ে। তবে শিবসেনা কিছুতেই 'পাপ' করতে চায়না বলেই অন্য কোনও দলের সঙ্গে যেতে জোট শরিক হতে চায়না। তিনি জানান, শিবসেনা সত্যের রাজনীতি করে, ক্ষমতার নয়।

মহারাষ্ট্র নির্বাচনে হরিয়ানার চমক

মহারাষ্ট্র নির্বাচনে হরিয়ানার চমক

মহারাষ্ট্র নির্বাচনের প্রেক্ষিতে এদিন হরিয়ানার প্রসঙ্গ তুলে বিজেপিকে খোঁচা দেন সঞ্জয় রাউত। প্রসঙ্গত, হরিয়ানার 'কিং মেকার' দুষ্মন্ত চৌতালা জেজেপির তরফে ১০ টি আসন জিতে ৪০ টি আসনের জয়ী বিজেপির থেকে 'মোমেন্টাম' কেড়ে নিয়েছিল। মুহূর্তে হরিয়ানার বিধানসভা নির্বাচনের পরই দুষ্মন্ত নিজের জন্য মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হিসাবে ঘোষণা করেন। এরপরই ময়দানে নামেন অমিত শাহ। তিহার জেল থেকে ছাড়া পান দুষ্মন্তের বাবা অজয় চৌতালা। আর দুষ্মন্ত পান হরিয়ানার উপমুখ্যমন্ত্রীর পদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+